সোমবার, ১০ আগস্ট ২০২৬

ইতিহাসের কালসাক্ষী নন্দীরহাটের লক্ষ্মীচরণ সাহা জমিদার বাড়ি

নয়ন শীলঃ

চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের হাটহাজারী থানাধীন ঐতিহাসিক ও পুরাকীর্তি সমৃদ্ধ নন্দীরহাট গ্রাম। ব্রিটিশ আমলে এই গ্রামে বসবাস করতেন বেশ কয়েকজন জমিদার। বসবাসের প্রয়োজনে জমিদারা এ গ্রামে যেমন রাজবাড়ি তৈরি করেন তেমনি তৈরি করেছেন ছোটবড় অনেক মন্দিরও। একাধিক মন্দিরের উপস্থিতির কারণে নন্দীরহাট গ্রাম মন্দিরের গ্রাম হিসেবেও পরিচিত।

এই নন্দীরহাট গ্রামেই কালের স্বাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে জমিদার লক্ষ্মীচরণ সাহা নির্মিত ঐতিহাসিক জমিদার বাড়ী।বাড়িটি সত্য সাহার জমিদার বাড়ি, লক্ষ্মীচরণ সাহার জমিদার বাড়ি এবং নন্দীরহাট জমিদার বাড়ি নামেও পরিচিত। নানা ধরণের নকশা ও কারুকার্যমন্ডিত কাঠের ছাদ নির্মিত দুই গম্বুজ বিশিষ্ট এ জমিদার বাড়িটিতে রয়েছে দুটি বাস ভবন, একটি দোতলা কাচারি ঘর, একটি বিগ্রহ মন্দির,দুটি বাসভবন ও পুকুর। বাড়িটির চারদিকে রয়েছে ফসলি জমি ও নানা রকম ফসলি ও ঔষধি গাছের সমারোহ।ভবনের প্রবেশপথের দুপাশে রয়েছে বৈঠকখানা।

জ‌মিদার বা‌ড়িজমিদার বাড়ির বর্তমান প্রজন্মের সদস্যদের সাথে আলাপচারিতায় জানা যায়, জমিদার পরিবারের বিত্ত বৈভবের প্রকাশ স্বরুপ ১৮৯০ সালের দিকে ঐতিহ্যবাহী এ জমিদার বাড়ি নির্মাণ করা হয়। ১৯২০ সালে জমিদার শ্রী লক্ষ্মীচরণ সাহা,মাদল সাহা ও নিশিকান্ত সাহা এ তিন ভাই মিলে এ অঞ্চলে জমিদারী প্রথার সুচনা করেন। ১৯৩৪ সালে এই বিখ্যাত জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেন একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বাংলাদেশের প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক সত্য সাহা। ১৯৫০ সালের জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর জমিদার লক্ষ্মীচরণ সাহার বড় ছেলে প্রসন্ন সাহার হাতেই ইতি ঘটে জমিদারি প্রথার।

তৎকালীন জমিদার বাড়িতে ছিলো বড় আকৃতির শয়ন কক্ষ, গুদাম ঘর, ধানের গোলা, রান্না ঘর, সেরেস্তা ঘর, কারুকার্যখচিত বড় বিগ্রহ মন্দির, ঘাট বাঁধানো তিনটি পুকুর, গোয়াল ঘর, ঘোড়া রাখার ঘর। লাল ইট আর চুনা মাটির তৈরি জমিদার বাড়ির মূল ভবনে কোথাও কোনো রডের গাঁথুনি নেই।প্রবেশ মুখে ছিলো কারুকার্য খচিত প্রবেশদ্বার।

জমিদার প্রসন্ন সাহার দুটি ঘোড়ার গাড়ি ছিলো। সেই ঘোড়ার গাড়িতে চড়ে আদালত ভবনে যেতেন জমিদার প্রসন্ন সাহা।দুইজন নেপালি দারোয়ান সব সময় সঙ্গে রাখতেন তিনি। ছিলো অর্ধশতাধিক চাকর বাকর। নয় জোড়া হালের গরু আর গোলা ভরা ধান ছিলো জমিদার বাড়িতে।ছিলো পুকুর ভরা মাছ। প্রতিদিন ২০০-৩০০ মানুষের জন্য একবেলায় রান্না হতো।

প্রতিবছর প্রায় ১০ হাজার কৃষককের উপস্থিতিতে অনুষ্ঠিত হতো রাজ পুণ্যাহ অনুষ্ঠান। নাজিরহাট, ধলই, গুমারমর্দন, হাটহাজারী, জোবরা, আলীপুর, ফতেয়াবাদ সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায় জমিদারি বিস্তৃত ছিলো।

বর্তমানে আগের মত সেই জৌলুশ আর চাকচিক্য নেই এককালের বিত্ত বৈভবের পরিচয়বহনকারী জমিদার বাড়ির। এককালের দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ি কালের পরিক্রমায় জরাজীর্ণ হলেও ঐতিহ্য আর সৌন্দর্য এখনো বিদ্যমান।জমিদারের জমিদারিত্ব বিলীন হয়ে গেলেও বহু ইতিহাসের রাজসাক্ষীর মত অসংখ্য স্মৃতিচিহ্ন নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাচীন এই জমিদার বাড়ী বাড়ি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...