মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

আমি কেবল রূপ আর শরীর নই: জেরিন খান

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী জেরিন খান। মডেল হিসেবেও তার খ্যাতি রয়েছে। ২০১০ সালে সালমান খান তাকে বলিউডে নিয়ে আসেন। ‘বীর’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার। এ সিনেমায় সালমান খানের নায়িকা ছিলেন তিনি।

তারপর আরো বেশ কয়েকটি সিনেমায় সিনেমায় দেখা গেছে এ অভিনেত্রীকে। কিন্তু বিগত কয়েক বছর ধরে এ অভিনেত্রীর হাতে কোনো সিনেমা নেই। ইন্ডাস্ট্রিতে পছন্দ মতো চরিত্রে কাজ পাচ্ছেন না জেরিন খান। সিনেমা কিংবা ওয়েব সিরিজ- কোনো কিছুতেই পছন্দমতো কাজ পাচ্ছেন এ অভিনেত্রী।

২০১৯ সালে ‘হাম ভি আকেলে তুম ভি আকেলে’ সিনেমায় শেষ তাকে দেখা গেছে। তার আগে ‘হেট স্টোরি-থ্রি’ সিনেমায় শরীরী জাদুতে সবার মনে শিহরণ জাগিয়েছিলেন তিনি।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন জেরিন। তিনি বলেন, ‘অন্তত আমায় নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দেওয়া হোক। এমন চরিত্রের প্রস্তাব কেন আসছে, যেগুলোয় আমার কোনো ভূমিকাই নেই শুধু মুখ দেখানো ছাড়া?’

সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে এই অভিনেত্রী বলেন, মহিলাদের জন্য উপযোগী কত ভালো ভালো চরিত্র তৈরি হয়। কত শক্তিশালী ভূমিকা থাকে। কিন্তু সে সবে তিনি ডাক পান না।

অভিনেত্রীর আফসোস, তিনি সেভাবে সুযোগ পাচ্ছেন না। তার ওপর বিশ্বাস রাখছে না বলিউড। মানুষ কেবল তাকে রূপের পসরা সাজিয়ে পর্দায় পুতুল হয়ে বসে থাকতে দেখেছেন। তার অভিনয় ক্ষমতা দেখেননি।

৩৪ বছরের জেরিন তাই এবার কোমর বেঁধে নামতে চান অভিনয়ে। তার মতে, ‘আমি কেবল রূপ আর শরীর নই। তার চেয়ে অনেক বেশি কিছু। এবার সেটাই প্রমাণ করার সময় এসেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...