সোমবার, ১০ আগস্ট ২০২৬

সাংগ্রাই জল উৎসবে মাতোয়ারা মারমা তরুণ তরুণীরা

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধিঃ

চলতি মাসের ১৫ এপ্রিল তারিখ পার্বত্য চট্টগ্রামের মারমা অধ্যুষিত এলাকায় শুরু হয়েছিল সাংগ্রাই জল উৎসব। প্রতিদিন কোন না কোন মারমা পল্লীতে সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

তারই ধারাবাহিকতায় শুক্রবার (২৯ এপ্রিল) বর্ণিল আয়োজনে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় সাংগ্রাই জল উৎসব।

বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়ার বৌদ্ধ বিহারের দায়ক -দায়িকা ও যুবক – যুবতীদের উদ্যোগে মহা সাংগ্রাই রিলং পোয়েঃ জল উৎসব উৎসবে প্রচন্ড রৌদ্রের তাপকে উপেক্ষা করে মারমা তরুণ তরুণীরা সাংগ্রাই জল উৎসবে মাতোয়ারা ছিল।

এই উপলক্ষে ঐতিহ্যবাহী মারমা গান, নৃত্য, বিভিন্ন প্রতিযোগিতা এবং একে অপরের গায়ে পানি ছিটিয়ে জল উৎসব উদযাপন করেন শত শত মারমা সম্প্রদায়ের লোকজন।

আশেপাশে গ্রামগুলো হতে মারমা যুবক যুবতিরা জড়ো হয়ে পরস্পরের প্রতি পানি ছিটে পুরানো বছরের দুঃখ, গ্লানি ও বেদনাকে ধুয়ে মুছে দিয়ে নতুন বছরকে বরন করে নেয়।

বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা এই জলকেলি উৎসব এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা। এই সময় বিশেষ অতিথি ছিলেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী, মাসাসের সাংস্কৃতিক সম্পাদক মংসুইপ্রু চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, হেডম্যান ক্যসুইথুই চৌধুরী, ইউপি সদস্য থুইসিংমং মারমা, কামাল হোসেন, শিমুল দাস, বাপ্পী দেব,ক্যাসিংহ্লা মারমা, এসাইংচিং মারমা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অংক্যসিং মারমা ।

জল উৎসবের শেষের দিনে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে জনশ্রুতে পরিনত হয়। ব্যাপক আনন্দ উল্লাসে মেতে উঠে তরুণ- তরুণীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...