বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

ঘরের মাঠে চেলসির সঙ্গে ড্র করল ম্যানইউ

স্পোর্টস ডেস্ক

জয় যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। একের পর এক ম্যাচ ড্র, হেরে পয়েন্ট তালিকার সেরা চারের বাইরে চলে গেছে ক্রিস্তিয়ানো রোনালদোরা। লিগের শেষ ছয় ম্যাচে জিতেছে মাত্র একটিতে, ড্র দুটিতে আর হেরেছে তিনটি। সবমিলিয়ে বাজে সময় পার করছে ক্লাবটি।

বৃহস্পতিবার রাতেও এর ব্যতিক্রম ঘটেনি, আবারও ড্র করেছে ম্যানইউ। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানইউ। চেলসির হয়ে গোল করেন মারকোস আলোনসো এবং ম্যানইউকে সমতায় ফেরান ক্রিস্তিয়ানো রোনালদো।

এই ড্র’তে ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকল চেলসি। ৩৫ ম্যাচ খেলে ৫৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যাচের ৬০ মিনিটে চেলসিকে এগিয়ে নেন মারকোস আলোনসো। জেমসের ক্রসে কাই হ্যাভার্টজের বাড়িয়ে দেওয়া বলে জাল খুঁজে নেন আলোনসো। তবে ম্যাচে ফিরতে মাত্র দুই মিনিট সময় নেয় ম্যানইউ। ৬২ মিনিটে রোনালদোর গোলে ম্যাচে ফিরে রেড ডেভিলরা।

মাতিচের বাড়ানো পাসে অফ সাইড ফাঁদ ভেঙে বক্সের ভেতর থেকে গতির শটে লক্ষ্যভেদ করেন রোনালদো। বাকি সময়ে আর কোনো দল গোল করতে না পারায় সমতায় শেষ হয় ম্যাচ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট...

আরও পড়ুন

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস এর চট্টগ্রাম আঞ্চলিক পর্বের তিন দিন ব্যাপী প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার সাঁতার, দাবা এবং অ্যাথলেটিক্সে শ্রেষ্টত্ব...

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব ক্রিকেটে বালিকা-বালিকায় চট্টগ্রাম চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের ক্রিকেটের বালক এবং বালিকা দু বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা। এছাড়া ফুটবল বালক...

দ্বিতীয় ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে সিটি ব্যাংক পিলসি চ্যাম্পিয়ন

চিটাগাং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর সম্পন্ন হয়েছে গত শনিবার।কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইস্টার্ন ব্যাংক পি এলসিকে পরাজিত...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, চুড়ান্ত পর্বে খেলবে চট্টগ্রামসহ ৮ জেলা

তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনূর্ধ-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিের চুড়ান্ত পর্ব আগামী ৮ জুন...