রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

রাউজানে তৃতীয় ধাপে ৫৬ ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর

রায়হান ইসলাম, রাউজান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩য় ধাপে ৫৬ জন ভূমিহীন পরিবারের সদস্যদের মধ্যে ঘরসহ জমির দলিল প্রদান করা হয়েছে।

আজ (২৬ এপ্রিল) মঙ্গলবার সকালে ভূমিহীন পরিবারের সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আশ্রয়ণ প্রকল্পের ঘর ও জমির দলিল তুলে দেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।

সারাদেশে আশ্রয়ণ প্রকল্পের ৩য় ধাপে নির্মাণ ঘর ও জমির দলিল ভূমিহীন পরিবারের সদস্যদের মধ্যে হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রমের উদ্বোধন করার পর পর রাউজানে ৫৬ টি ঘর ও জমির দলিল ভুমিহীন পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্টিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩য় ধাপে ৫৬ জন ভূমিহীন পরিবারের সদস্যদের মধ্যে ঘরসহ জমির দলিল হস্তান্তর অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা সহকারী কমিশনাল ভুমি অতিশ দর্শী চাকমা, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর আলম দীন, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলামসহ রাউজানের ১৪ ইউনিয়নের চেয়ারম্যান ও রাউজান পৌরসভার কাউন্সিলরবৃন্দ্ব।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন নির্মান প্রকল্পের আওতায় রাউজানে প্রথম দাফে ২শত ৪০টি ঘর নির্মান করা হয়। ২য় ধাপে ২শত ৪৮টি ঘর নির্মাণ করা হয়। ৩য় ধাপে ৮০টি ঘর নির্মাণ করা হচ্ছে। ৩য় ধাপে নির্মানাধীন ৮০টি ঘরের মধ্যে মঙ্গলবার ৫৬টি ঘর ও জমির দলিল ভূমিহীন পরিবারের মধ্যে তুলে দেওয়া হয়।

৩য় ধাপে আরও ২৪টি ঘর ও জমির দলিল ভূমিহীন পরিবারের মধ্যে প্রদান করা হবে বলে রাউজান উপজেলা নিবার্হী অফিসার জোনায়েদ কবির সোহাগ জানান।

৩য় ধাপে আরো ৪০টি ঘর নির্মাণ করা হবে বলে ও জানান রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের দেওয়া ঘর ছাড়া ও রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী জমি আছে ঘর নেই ৫০টি পরিবারের সদস্যদেরকে সেমি পাকাঘর নির্মান করে দেয়।

এছাড়া ও রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল একটি পরিবারকে ঘর নির্মান করে দেয়।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি একটি পরিবারকে ঘর নির্মাণ করে দেয়। পুলিশের পক্ষ থেকে রাউজানের কেউটিয়ায় জমি ক্রয় করে একটি দুস্থঃ পরিবারকে সেমি পাকাঘর নির্মাণ করে দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

আরও পড়ুন

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে।ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...