বুধবার, ২৯ জুলাই ২০২৬

রাঙ্গামাটিতে বাস চাপায় দুইজন নিহত

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন,আবু দাউদ (৩৫)এবং ঈসা রুহুল্লাহ(৩৫)। নিহত দুইজনই একটি গোয়েন্দার সংস্থার সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সোমবার (২৫ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে শহরের পাবলিক হেলথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত দাউদুল হাসানের বাড়ি ভোলা সদরের কালিবাড়ি এলাকায় আর ইসা রুহুল্লাহর বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর থানার গোবিন্দপুর গ্রামে।চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে ঘটনাস্থলে একজন মারা যান। অপরজন রাঙ্গামাটি সদর হাসপাতালে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাতে দুই মোটরসাইকেল (ঢাকা মেট্টো-এ ০৭-৫৬২৫) আরোহী শহরের বনরুপা-ভেদভেদী এলাকার দিকে যাওয়ার সময় বিপরীত দিক চট্টগ্রাম থেকে আসা পাহাড়ীকা পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব- ১৪-৪৪৪০) মোটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাসটি জব্দ করা হয়েছে, চালক পলাতক রয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

আরও পড়ুন

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...