বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

দেখে আসুন বিলাইছড়িতে মায়াবী ‘ধূপপানি’ ঝর্ণা

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।

প্রকৃতির রানী বলা হয় রাঙ্গামাটিকে। আর এই জেলার মায়াবী এক উপজেলার নাম বিলাইছড়ি। প্রকৃতির অপার সৌন্দর্য্যে ঘেরা এই বিলাইছড়ি উপজেলায় রয়েছে-অসংখ্য মায়াবী ঝর্ণা, খাল, বিল, নদ-নদী, পাহাড় লেক। সবকিছুর যেন একসাথে নিবিড় মিলবন্ধন।

কর্ণফুলি লেক থেকেই উৎপত্তি হয়েছে ৫ টি শাখা নদী। তারমধ্যে ১টি নদী হলো রাইংখ্যং নদী। সেই নদীর উৎস হচ্ছে সুউচ্চ পাহাড়ের ঝিঁড়ি, ঝর্ণা ও ছড়া থেকে।
পাহাড়ের রয়েছে শত শত ছোট-বড় অনেক ঝর্ণা। তেমনি ভাবে রয়েছে অনেক বড় বড় ঝর্ণাও।

যেমন- নকাটাছড়া ঝর্ণা, ছিনামৌণ স্বর্গপুর ঝর্ণা, গাছকাটাছড়া ঝর্ণা, মুপ্যাছড়া ঝর্ণা, ধূপপানী ঝর্ণাসহ অসংখ্য ঝর্ণা।

ধূপপানি ঝর্ণা

সম্প্রতি অপূর্ব এক মায়াবী ঝর্ণা আবিষ্কৃত হয়েছে এ উপজেলায়। এই ঝর্ণার নাম-‘ধূপপানি ঝর্ণা’।

সব ঝর্ণা থেকে আলাদা দেখতে সুন্দর এ ধূপপানি ঝর্ণা। প্রায় ২০০ ফুট উঁচু হতে রিমঝিম রিমঝিম করে সবসময় বৃষ্টির মত পানি পড়তে থাকে। ভিজলে মূহুর্তের মধ্যেই শরীর ঠাণ্ডা হয়ে যায়। চৈত্র মাসে খরা রোদেও কোন রকম পৌঁছাতে পারলে সব দূঃখ ভুলে যায় ঝর্ণার পানির পরশে।

গ্রীষ্মকালেও তীব্র শীত অনুভূত হয় এ ঝর্ণায়। খুব বেশি ঠাণ্ডা অনুভুত হয়। যা বরকল উপজেলার শুভলং ঝর্ণা এবং অন্যান্য ঝর্ণাকেও হার মানাবে। হার মানাবে দেশের অন্যান্য বড় বড় ঝর্ণাকে। এজন্য মন ছুঁয়ে যায় এই ধূপপানি ঝর্ণায় এলে। তাই জীবনে একবার হলেও ঘুরে আসুন এ ঝর্ণায়।

বিলাইছড়ি উপজেলার মোট আয়তন ৭৪৫ দশমিক ১২ বর্গকিলোমিটার। মোট জনসংখ্যা প্রায় ৩৫০০০ হাজারের উপরে। ভারত ও ময়ানমার দুই দেশের সীমানা রয়েছে এই উপজেলায়। রয়েছে বিভিন্ন সম্প্রাদায়ের বাসিন্দা।

সামাজিক সংস্কৃতিতে রয়েছে ভিন্ন ভিন্ন আচরণ, ভিন্ন ভিন্ন পোশাক পরিচ্ছদ, খাবার-দাবারে রয়েছে ভিন্নতা। তাদের বসবাস পাহাড়ের নীচে, নদীর ধারে, ছড়ার পাড়ে কিংবা সুউচ্চ পাহাড়ে।

ধূপপানি ঝর্ণা

এখানে প্রতিনিয়ত প্রকৃতি আপনাকে উদার হস্তে ডেকে যায়। এখানে প্রকৃতি ভ্রমণ পিপাসুদের সাথে মিতালী পাততে চাই। এজন্য প্রকৃতি প্রেমীদের কাছে বিলাইছড়ি উপজেলা-এক মায়াবী স্বর্গ।

নামের উৎপত্তি: ধূপপানি ঝর্না। পাহাড়ীদের ভাষায় ধূপ মানে হচ্ছে সাদা অর্থাৎ উপর থেকে পানি পড়তে একদম সাদা দেখায়। যার নামের অর্থ হলো সাদা পানি। ধবধবে স্বচ্ছ সাদা পানির ঝর্না।

অবস্থান: ধূপপানি ঝর্ণা বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়নে অন্তর্গত ওরাছড়ি গ্রামে অবস্থিত। যেতে হলে উলুছড়ি হয়ে যেতে হবে।

কিভাবে যাবেন: ঢাকা হতে ইউনিক, ডলফিন, শ্যামলী ও হানিফ এন্টারপ্রাইজ কোচে করে রাঙ্গামাটির তবল ছড়ি নতুবা রিজার্ভ বাজার বোট সকাল ৭ টা কিংবা বেলা ২ টা এবং ৩ টায় বিলাইছড়ির পথে লঞ্চ পাওয়া যাবে।

অন্যদিকে ঢাকা হতে সরাসরি কাপ্তাই হয়ে বিলাইছড়িতে ইঞ্জিন চালিত লোকেল বোটে ভাড়া নেবে জন প্রতি ৭০ টাকা, রিজার্ভ ভাড়া হলে (কান্ট্রি বোটে) প্রতি বোট দেড় হাজার টাকা নিবে।

থাকা ও খাবার ব্যবস্থা:- বিলাইছড়ি উপজেলায় নিলাদ্রী রিসোর্ট বাদেও রয়েছে বোর্ডিং হোটেল মোটেল। ভাড়া পড়বে ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত।

সেখানে রাত্রি যাপনের পর ভোর সকাল ৭ টায়
কান্ট্রি রিজার্ভ বোটে ভাড়া পড়বে মাত্র ১৫০০ টাকা যেতে হবে ৩ নং ফারুয়া ইউনিয়ন উলুছড়ি হয়ে। সেখানে গাইডার রয়েছে। হেঁটে যেতে হবে প্রায় ২ ঘন্টা।রাঁস্তায় যাওয়া পথে দেখা মিলবে, হরিণ, বন মোরগ, বনবিড়াল, উড়ন্ত কাঠবিড়ালিসহ অসংখ্য পশু পক্ষির ও তাদের কলকাকলি। তবে জোঁকও রয়েছে। তারপরে দূর থেকে শোনা যাবে বিকট শব্দ।

ধূপপানি ঝর্ণা

চলতে পথে গাছ ও বাঁশের ফাঁকে একটু একটু দেখা যাবে ঝর্ণা। পৌঁছার পর সব কষ্ট দূর হয়ে যাবে। এবার ইচ্ছামত দেখা গোসল করা আর সেলফি নেওয়া। সঙ্গে প্রিয়জন পাশে থাকলে তো কথাই নেই। যা ছোঁয়ার পরে মনের আনন্দে দেখা ও গোসল করা পরে পুনরায় ফিরতে হবে বিকালে উপজেলা সদরে। সেখানে রাত্রি যাপনের কোন সু-ব্যবস্থা নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...