মঙ্গলবার, ১২ মে ২০২৬

মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে দুই হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ

প্রতিদিনের ন্যায় আজকে ১৫ তম রমজান ও ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে দুই হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করেন আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন

সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের সার্বিক ব্যবস্হাপনায় নগরীর সদরঘাট, আইস ফ্যাক্টরী রোড ও ডি.সি হিল এলাকায় পথচারী অসহায় ছিন্নমূলের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।

হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, একজন জননেতা মানে সাধারণ মানুষকে ভালবাসা তাদের সুখ দুঃখে পাশে থাকা সময় অসময়ে নিজেকে জনতার জন্য সামর্থ্যর সবটুকু দিয়ে চেষ্টা করা। মহিউদ্দিন চৌধুরী ছিলেন তেমনই পরিপূর্ণ একজন জননেতা।

যিনি সাধারণ মানুষের দুঃখ লাঘবে চেষ্টা করে যেতেন। তার সুন্দর বহিঃপ্রকাশ ঘটতো রমযান আসলে। পবিত্র মাহে রমযানে তিনি সাধারণ মানুষের দুঃখ লাঘবে হাজার হাজার জনতা নিয়ে ইফতার করতেন। তার সেই প্রয়াসকে ধরে রাখতে মহিউদ্দিন চৌধুরীর একজন কর্মী হিসাবে প্রতিদিন দুই হাজার মানুষের ইফতার বিতরণের ব্যবস্হা করে থাকি।

পাশাপাশি তিনি আজকের ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত ও নির্দেশিত পথে বিজয় অর্জনের লক্ষ্য বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের চির ভাস্বর এক অবিস্মরণীয় দিন।

১৯৭১ সালে কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুৃমা বৈদ্যনাথ আম্রকাননে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রথম শপথ গ্রহণ করেন। তাই এদিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুজিব নগর দিবসে নেতৃত্বদানকারী সকল নেতৃবৃন্দকে বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক লায়ন কামরুল হাসান বাচ্চু, মোহাম্মদ মামুন, হুমায়ুন কবির রানা, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগ নেতা এম কুতুবউদ্দিন চৌধুরী, মোঃ তসলিম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, মোঃ জাহেদ, যুবলীগ নেতা হোসাইন আহমেদ রুবেল, রুবেল সিকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আহত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে সাংসদ এরশাদ উল্লাহ

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা মো....

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

আরও পড়ুন

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব: কাবাডির ফাইনাল কাল মঙ্গলবার

যুব ও ক্রীড়া মান্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম অঞ্চলের ৩য় দিনের তিনটি ইভেন্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ও সাগরিকা মহিলা কমপ্লেক্সে অনুষ্টিত হয়।ইভেন্ট...

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) এর এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে সম্প্রতি। বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত...

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত শনিবার নাহার কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত...