সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চবিকে সবুজে ঘেরা করতে বটগাছ রোপণ, শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগ 

সালাউদ্দিন সাকিব,চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিবেশকে আরও সবুজ এবং পাখিদের বিচরণের উপযোগী করে তুলতে বটগাছ রোপণের উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কিছু পরিবেশ-সচেতন শিক্ষার্থী। সোমবার (৫ মে) প্রক্টরিয়াল বডির সহায়তায় এই উদ্যোগের প্রথম ধাপে বিভিন্ন পয়েন্টে পাঁচটি বটগাছ রোপণ করা হয়। 

২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ উলফাতুর রহমান রাকিব ও মারিয়া’র নেতৃত্বে এ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। এ উদ্যোগের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্টে বটগাছ রোপণ করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে উলফাতুর রহমান রাকিব বলেন, “আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থান ছায়াময় হোক এবং শিক্ষার্থীরা এসব গাছতলায় বসে আনন্দময় সময় কাটাতে পারে। একইসাথে এসব জায়গাগুলো শিক্ষার্থীদের কাছে ‘বটতলি মোড়’ নামে পরিচিত স্থান হিসেবে গড়ে উঠবে। এতে পথ চিনতে সহায়ক হবে”

উদ্যোগে উপস্থিত থেকে সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও সহকারী প্রক্টর নাজমুল হোসাইন। প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, “শিক্ষার্থীদের এমন পরিবেশবান্ধব চিন্তাধারা সত্যিই প্রশংসনীয়। প্রশাসনের পক্ষ থেকে এমন যে কোনো উদ্যোগে আমরা পাশে থাকবো।”

উল্লেখ্য, ভবিষ্যতে আরও গাছ রোপণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। পরিবেশ সচেতনতার এই ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে...

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

আরও পড়ুন

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ ফুটবল প্রতিযোগিতা আজ রবিবার কলেজ মাঠে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়েছে।সমাপনী খেলায় হামজা চৌধুরী হাউজ...

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে।ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটির নেতৃত্বে আলমগীর নূরের সমর্থন কামনা

হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি ও নন্দন ফার্মার যৌথ উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষ্যে হাজারী লেইন ঔষধ ব্যবসায়ীদের অংশগ্রহণে নববর্বের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়...