মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে ৫ বছরে ৫ ইউএনও’র বদলি

সিনিয়র প্রতিবেদক

দেশের ৪৯০ তম সর্বকনিষ্ঠ উপজেলা কর্ণফুলীতে গত পাঁচ বছরে পাঁচজন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বদলি হয়েছেন। সর্বশেষ ১৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বর্তমান ইউএনও শাহিনা সুলতানাকে সরিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের উপ-পরিচালক পদে পদায়ন করা হয়েছে।

এদিকে ঘন ঘন ইউএনও’র বদলিতে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষদের মধ্যে মিশ্র প্রক্রিয়া সৃষ্টি হয়েছে। কেননা, ছোট উপজেলা হিসেবে পেকুয়াতেও এত সংখ্যক বদলির ঘটনা ঘটেনি। স্থানীয়দের ধারণা রাজনৈতিক কোন্দল কিংবা জনপ্রতিনিধিদের সাথে সমন্বয়হীনতার কারণেই ঘন ঘন তাঁদের বদলি হচ্ছে!

তথ্যমতে, কর্ণফুলী উপজেলার প্রথম নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আহসান উদ্দিন মুরাদ। ২০১৭ সালের ১৭ এপ্রিল তিনি নিয়োগ পান। নিয়োগের তিন মাসের মাথায় তাঁকে বদলি করা হয়। বদলির ৮দিন পর তা আবার স্থগিত করেছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়। পরে আবারও বদলি হন।

এরপর, ২০১৭ সালের ৫ জুলাই আহসান উদদিন মুরাদের স্থলাভিষিক্ত হন নতুন নির্বাহী অফিসার (ইউএনও) বিজেন ব্যানার্জী। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৯ তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। নিজ বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলা। তিনিও এক বছরের বেশি থাকতে পারেননি।

২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর উপজেলার তৃতীয় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন সৈয়দ শামসুল তাবরীজ। তিনি ছিলেন ৩০তম বিসিএসের কর্মকর্তা। নিজ জেলা ফেনী। অল্প সময়ে তিনি সাধারণ মানুষের খুব কাছাকাছি ও আস্থা অর্জন করেছিলেন। এরপর ১ বছর ৪ মাস ৭ দিন পর তিনিও বদলি হন। পরে কর্ণফুলী উপজেলার নতুন ইউএনও হিসেবে নিয়োগ পান ৩১তম বিসিএস (প্রশাসন) কর্মকর্তা প্রবীর কুমার রায়। তিনি কর্ণফুলী উপজেলার আদেশ বাতিল করে কুমিল্লার মেঘনা উপজেলায় বদলি নিলেন।

এরমধ্যে ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি নতুন ইউএনও হিসেবে যোগদান করেন মোঃ নোমান হোসেন। এর পাঁচ মাস যেতে না যেতেই হঠাৎ একই বছরের ২৯ জুলাই তিনিও বদলি হন। ওই বছরের ১৬ জুলাই চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক আদেশে কর্ণফুলী উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পান শাহিনা সুলতানা।

২৮তম বিসিএস ব্যাচের ওই কর্মকর্তা ৩০ জুলাই উপজেলায় যোগদান করেন। এটাই সত্য, এই উপজেলায় অতীতে নিয়োগপ্রাপ্ত সকল নির্বাহী অফিসারদের স্থায়িত্বকালের রেকর্ড ভেঙ্গে তিনি ১ বছর ৮ মাস ২৮ দিন সংশ্লিষ্ট উপজেলায় কর্মরত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৯ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১২ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকার চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন চরলক্ষ্যা, চরপাথরঘাটা, শিকলবাহা, জুলধা ও বড়উঠান ইউনিয়ন সমন্বয়ে কর্ণফুলী থানাকে উপজেলায় উন্নীতকরণের সিদ্ধান্ত গ্রহণ করলে ২০১৭ সালের ২৯ এপ্রিল কর্ণফুলী উপজেলা পরিষদের আনুষ্ঠানিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...