বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

লকডাউনে মানবেতর জীবন কাটছে ফারুকের মতো প্রতিটি জেলে পরিবারের

উত্তাল সমুদ্রের বুকে ‘ক্ষণিকের’ ঢেউটি যেমন ভবিষ্যৎ অস্তিত্ব অনিশ্চিত জেনেও লাফিয়ে ওঠে, ঠিক তেমনি প্রতিটা মুহূর্ত অনিশ্চিত জেনেও সমুদ্রের বুকেই জীবিকা অনুসন্ধান করে বেড়ায় মৎসজীবী মানুষগুলো। সমুদ্রের জীবন সংগ্রাম অনেক বেশি ঝুঁকির, অনেক বেশি কষ্টের। অনেক বেশি দুঃসহনীয় হলেও এ লড়াই চলে আসছে সমুদ্রের তীর ঘেঁষে বাস করা জেলে পরিবারগুলোর মাঝে । ঠিক এই লড়াই চলছে মোঃ ফারুকের মতো অসংখ্য জেলে পরিবারের জীবনে।

মো. ফারুক(৫৫) চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উজর আলী সওদাগরের বাড়ির বাসিন্দা। পেশায় একজন জেলে। দীর্ঘ ৩৫ বছর সময় ধরে পারকি সমুদ্র সৈকত অংশে মাছ আহরণ করেই জীবিকা নির্বাহ করে আসছেন ফারুক। তবে সরকারিভাবে এখনো নিবন্ধিত হতে পারেননি তিনি।

দারিদ্রতার সাথে সংগ্রাম করে বেঁচে থাকলেও সংসার ছোট নয় তার। সাত সদস্যের সংসার ফারুকের। সাত জনের পরিবারে একাই উপার্জনক্ষম মোঃ ফারুক।

সৈকতে মাছ আহরণ করে সীমিত যা আয় হতো তাতেই কোনরকমে চলত তার টানাটানির সংসার। তবে চলতি মাসের শুরু থেকে মাছ ধরা নিষিদ্ধ হওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে উপোস করে দিন কাটছে এই জেলের। এটা শুধুমাত্র
জেলে ফারুকের জীবন চিত্র নয়। করোনার কঠোর লকডাউনে সমস্ত জেলে পরিবারেরই চিত্র।

জেলে মোঃ ফারুক বলেন, যারা সরকারিভাবে নিবন্ধিত জেলে তারা ২০ কেজি হলেও চাল পাবেন। আর আমাদের মত যারা অনিবন্ধিত জেলে আছি তাদের কী অবস্থা তা একবারও ভাবেন না কেউ। অথচ আমরাও নিবন্ধিত জেলেদের মতো সরকারকে নিয়মিতভাবে রাজস্ব দিয়ে আসছি।’

তিনি আরও বলেন, ‘একে তো করোনার প্রভাবে আমরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত, তার উপর একটা ঈদ গত হলো। আর কিছুদিন পর কোরবানির ঈদ। এমন সংকটময় সময়ে বন্ধ হলো মাছ ধরা। ফলে আয় রোজগারও বন্ধ হয়ে গেল। ঈদের সময়েও আমাদের খোঁজ কেউ নেয় না।

উল্লেখ একদিকে মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে একের পর এক লকডাউন, অন্যদিকে গত ১৯ মে মধ্যরাত থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত দেশের সামুদ্রিক জলসীমায় ৬৫ দিন দেশের সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।সবমিলিয়ে দেশের সব জেলেরাই মানবেতার জীবন যাপন করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিশু রামিসার নির্মম মৃত্যুতে মহানগর  জাপা আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক  আলহাজ্ব...

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা ; জামায়াতপন্থী ৭ সদস্যের পদত্যাগ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আইনাঙ্গনে উত্তেজনা...

গণমাধ্যম সংস্কারে সব পক্ষকে নিয়ে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,...

কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন তারা

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার...

বন্দরের বহির্নোঙরে ছুরিকাঘাতে থাই নাবিকের মৃত্যু, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি...

টেকনাফে ট্রাকচাপায় নারী নিহত, গুরুতর আহত ৩

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের (ডাম্পার) চাপায়...

আরও পড়ুন

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। খেলা শুরুর আগে থেকেই লালদীঘি মাঠে উপচে পড়েছে দর্শকের ভিড়।...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবার দ্বিতীয় শিরোপা জয়ের পর হ্যাটট্রিক শিরোপা জয়ের ঘোষনা দিয়েছিলেন বাঘা শরীফ।তিনি...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...