বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

মন্দাভাব চলছে কাপ্তাই পর্যটন শিল্পে: সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিগত এক মাস ধরে সারা দেশে বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলন, সর্বোপরি কারফিউ জারি,  গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং  পতন পরবর্তী রাজনৈতিক সহিংসতার প্রভাবে রাঙামাটির কাপ্তাই উপজেলার পর্যটন শিল্পে ব্যাপক ধ্বস নেমেছে। পর্যটন শহর হিসাবে পরিচিত কাপ্তাই উপজেলায় সারা বছর পর্যটকের আনাগোনা থাকে। একদিকে কাপ্তাই লেকের সু- বিশাল জলরাশি আর অন্যদিকে সীতা পাহাড় ও কর্ণফুলি নদী পরিবেষ্টিত  এই উপজেলায় বেশ কিছু অনন্য সুন্দর পর্যটন কেন্দ্র এবং ছোট বড় অনেক ঝর্ণা আছে, যা দেখতে দেশের প্রত্যন্ত অঞ্চল হতে ভ্রমন পিপাসুরা ছুটে আসেন রুপসী কাপ্তাই উপজেলায়।

গত মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত এই প্রতিবেদক কাপ্তাই উপজেলার অনেক পর্যটন কেন্দ্রে যান। এইসময় অধিকাংশ পর্যটন কেন্দ্রে ফাঁকা দেখতে পাওয়া যায়। কয়েকটি পর্যটন কেন্দ্রে  গুটি কয়েক পর্যটকের দেখা মিললেও তা ছিল নগন্য।

কথা হয় কাপ্তাই উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউজ এর ম্যানেজার মাসুদ তালুকদার এবং দায়িত্বরত কর্মকর্তা মিনহাজ উদ্দিন এর সাথে। তাঁরা বলেন, সাম্প্রতিক পরিস্থিতিতে আমাদের এখানে বিগত ১ মাস ধরে পর্যটক নাই বললেই চলে। আমাদের ৪০ জনের মতো স্টাফ এর বেতন দিতে কষ্ট হচ্ছে। অথচ আমাদের এই পর্যটন কেন্দ্রে সবসময় পর্যটকে ভরপুর থাকে। আমরা আশা করছি এই মন্দাভাব কেটে যাবে।

এসময় কথা হয়, নিসর্গ কুটির এর মালিক মো: নাছিম আহমেদ এর সাথে। তিনি বলেন, পর্যটকদের ঘিরে আমাদের কুটির শিল্পের ব্যবসা। কিন্তু এই পরিস্থিতিতে আমাদের ব্যবসায় মন্দাভাব চলছে। পর্যটক না আসায় আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। তবে আশা করছি ধীরে ধীরে এই মন্দাভাব কেটে যাবে।

কাপ্তাই লেকের পাশে অবস্থিত সেনাবাহিনী কর্তৃক  পরিচালিত  জীবতলী লেকশোর পর্যটন কেন্দ্রে কয়েকজন  বোট মালিক ও বোট চালক এর সাথে কথা হয় এই প্রতিবেদকের। এই সময় বোট মালিক মো: নাইম বলেন, বিগত এক মাস ধরে এখানে পর্যটক আসছেন না। আসলেও হাতেগোনা কয়েকজন। পর্যটক  আসলে আমাদের বোট দিয়ে তো তাঁরা কাপ্তাই লেক ভ্রমন করবে। ফলে আমাদের রোজগার হতো। এখন আমাদের অবস্থা খুব খারাপ।

একই পর্যটন কেন্দ্রে কথা হয় বোট চালক মো: তানজির হোসেন ফরহাদ এর সাথে। তিনি বলেন, বিগত এক মাস ধরে পর্যটক শূণ্য এই এলাকা। আমরা সপ্তাহে এমনকি মাসে একটা ভাড়াও পাইনা।

এদিকে একইদিন এই প্রতিবেদক কাপ্তাই শহীদ মোয়াজ্জেম নৌঘাঁটি পরিচালিত লেক প্যারাডাইস, ৪১ বিজিবি পরিচালিত ওয়াগ্গাছড়া  প্যানোরোমা জুঁম রেস্তোরাঁ, সেনাবাহিনী পরিচালিত কাপ্তাই জেটিঘাট এর বিপরীতে অবস্থিক লেকভিউ পিকনিক স্পট সহ অনেক পর্যটন কেন্দ্রে গিয়ে দেখেন অধিকাংশ পর্যটন কেন্দ্রে হাতেগোনা কয়েকজন পর্যটক আসলেও অনেক পর্যটন কেন্দ্র পর্যটক শূন্য। তবে নতুন অন্তর্বতী সরকার গঠন হওয়ায় ধীরে ধীরে    কাপ্তাইয়ের পর্যটন শিল্প আবারও ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করছেন এই খাতে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

আরও পড়ুন

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় এরশাদ উল্লাহ (৩৭) নামে সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহতদের...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জেরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...