বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সালমানের মন্তব্যের জবাব দিলেন রাম চরণ

বিনোদন ডেস্ক

ভারতের চলচ্চিত্রের ইতিহাসে সাফল্যগাথার তালিকায় স্থান করে নিয়েছে এস এস রাজামৌলি পরিচালিত, রাম চরণ-জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’। বক্স অফিসে বিশ্বব্যাপী এ সিনেমা এক হাজার কোটি রুপির বেশি সংগ্রহ করেছে। এ সিনেমা সাফল্য সর্বভারত তথা বিশ্বব্যাপী সিনেমার ভবিষ্যতের জন্য ভালো লক্ষণ।

আরআরআর’ সিনেমার সাফল্য নিয়ে মুখ খুলেছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। রাম চরণের অভিনয়ের প্রশংসাও করেছিলেন তিনি। তবে দুঃখ প্রকাশ করে এ-ও বলেছিলেন, দক্ষিণ ভারতে বলিউডের সিনেমা তেমন গৃহীত হয় না।

সালমানের ওই মন্তব্যের জবাব দিয়েছেন রাম চরণ। বলিউড হাঙ্গামার খবর, একটি শীর্ষ দৈনিককে রাম চরণ বলেছেন, ‘হিন্দি সিনেমা থেকে আমি এমন পরিচালক চাই, যিনি সর্বভারতীয় সিনেমা তৈরি করবেন, যা দক্ষিণের জন্যও উপযুক্ত।

সালমান (খান) টুইট করেছেন, আমি সত্যিই রাম, রাজামৌলি এবং তারকের কাজকে ভালোবাসি, কিন্তু কেন আমাদের চলচ্চিত্র দক্ষিণে প্রশংসিত হচ্ছে না। এটা তাঁর অকপট ও সৎ ভাষ্য; কিন্তু আমি বিশ্বাস করি, এটা সালমানজির দোষ বা কোনও ফিল্মের দোষ নয়—এটা লেখার।

আমার সিনেমা এখানে দেখবে, আমার সিনেমা ওখানে দেখবে—এই গণ্ডি পেরিয়ে যেতে হবে পরিচালককেই। প্রত্যেক লেখকের বিজয়েন্দ্র প্রসাদ (আরআরআর) বা রাজামৌলির মতো সিনেমা লেখা উচিত এবং বলা উচিত এতে বিশ্বাস করুন।’

রাম চরণ যুক্ত করেন, ‘এবং অবশ্যই আমি একটি ভারতীয় সিনেমা বানাতে চাই, যেখানে আমি এখান থেকে (বলিউড) প্রতিভা নিয়ে কাজ করতে চাই। আমি চাই পরিচালকেরা দক্ষিণ থেকে প্রতিভা অন্বেষণ করুন এবং আরও বড় সিনেমা তৈরি করুন, যাতে আমাদের বড় বাজেট থাকে এবং আমরা দিনশেষে বড় সংখ্যা দেখতে পাই।’

‘আরআরআর’ সিনেমায় দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণের নায়িকা আলিয়া ভাট। সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন এস এস রাজামৌলি। এই সিনেমায় দেখা মিলেছে জুনিয়র এনটিআর ও অজয় দেবগনের।

রাম চরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট, অজয় দেবগনের পারিশ্রমিক বাদে সিনেমাটির বাজেট ৩৩৬ কোটি রুপি। সব মলিয়ে সিনেমাটির বাজেট ৪০০ কোটি রুপির বেশি।

‘আরআরআর’ সিনেমার গল্পে দেখানো হয়েছে, ভারতের স্বাধীনতা যোদ্ধা আল্লুরি সিতারামারাজু এবং কমরাম ভীমকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যাঁরা ব্রিটিশ রাজবংশ এবং হায়দরাবাদের নিজামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদের আগে দ্রব্যমূল্য ছিল সহনীয় পর্যায়ে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবারের ঈদের আগে...

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অয়েল ট্যাংকারে আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা ‘এমটি মেঘনা ট্রেডার’ নামে...

ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়ন করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি...

ধর্মীয় ভাবগাম্ভীর্যে জমিয়তুল ফালাহ্ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ্...

মূল্য তালিকা নেই, বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ পণ্য

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজারে ভোক্তা অধিকার ও সড়ক...

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

আরও পড়ুন

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...