শনিবার, ৮ আগস্ট ২০২৬

বিদায় বাংলা বর্ষ ১৪২৮, কাল নববর্ষ

আজ বাংলা বর্ষের শেষ দিন।অর্থাৎ আজ (বুধবার) ৩০ চৈত্র বাংলা বর্ষ ১৪২৮ বঙ্গাব্দের শেষ দিন। চৈত্র মাসের শেষ এ দিনটিকে বলা হয় চৈত্র সংক্রান্তি। বাংলার বিশেষ লোকজ উৎসব এই চৈত্র সংক্রান্তি। চিরায়ত অসাম্প্রদায়িক বাঙালির কাছে চৈত্র সংক্রান্তি পরিণত হয়েছে এক বৃহত্তর লোক উৎসবে। হিন্দু ধর্মাবলম্বীরা এ দিনটিকে একটি অত্যন্ত পুণ্যদিন বলে মনে করে। হিন্দু পঞ্জিকা মতে দিনটিকে গণ্য করা হয় মহাবিষুব সংক্রান্তি নামে।

নদীতে বা দীঘিতে পুণ্যস্নানে হিন্দুু ধর্মাবলম্বীরা এইদিনে পিতৃপুরুষের তর্পণ করে থাকে। আজ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কালের অতল গর্ভে হারিয়ে যাবে আরও একটি বছর। আগামীকাল নানা আয়োজনের মাধ্যমে বাঙালিরা নববর্ষ ১৪২৯ কে বরণ করে নেবে।

চৈত্র সংক্রান্তি বাংলার লোকসংস্কৃতির এমন এক অনুষঙ্গ যা সর্বজনীন উৎসবের আমেজে বর্ণিল। বাঙালি বছরের শেষদিনে বর্ষ বিদায়ের পাশাপাশি বৈশাখ বন্দনায় মেতে ওঠে । চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব চড়ক। গাজন উৎসবের একটি প্রধান অঙ্গ চড়ক।

এ উপলক্ষে এক গ্রামের শিবতলা থেকে শোভাযাত্রা শুরু করে নিয়ে যাওয়া হয় অন্য গ্রামের শিবতলায়। একজন শিব ও একজন গৌরী সেজে নৃত্য করে এবং অন্য ভক্তরা নন্দি, ভৃঙ্গী, ভূত-প্রেত, দৈত্য-দানব সেজে শিব-গৌরীর সঙ্গে নেচে চলে। চড়ক মেলায় শূলফোঁড়া, বানফোঁড়া ও বড়শিগাঁথা অবস্থায় চড়ক গাছে ঘোরা, আগুনে হাঁটার মতো ভয়ঙ্কর ও কষ্টসাধ্য দৈহিক কলাকৌশলগুলো বর্তমানে কমে গেছে সময়ের পরিবর্তনে।

তবে এখনো পালিত হয় শাস্ত্র ও লোকাচার অনুসারে স্নান, দান, ব্রত, উপবাস প্রভৃতি ক্রিয়াকর্ম। এই দিনে বৈসাবি উৎসব পালন করে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো। চৈত্র সংক্রান্তিতে দেশজুড়ে এখন চলছে নানা ধরনের মেলা ও উৎসব।

চৈত্র সংক্রান্তি হালখাতার জন্য ব্যবসা প্রতিষ্ঠান সাজানো, লাঠিখেলা, গান, সংযাত্রা, রায়বেশে নৃত্য, শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠান ও ভূত তাড়ানোর মধ্যদিয়ে উদ্‌যাপিত হবে।গত দুই বছর করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে পহেলা বৈশাখসহ সবধরনের জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি ছিল।

চৈত্র সংক্রান্তি উপলক্ষে কোনো অনুষ্ঠানও ছিল না। তবে এবার অনেকটা করোনামুক্ত পরিবেশেই চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষ পালনে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবার ছায়ানটের অনুষ্ঠানসহ বর্ণিল শোভাযাত্রার প্রস্তুতি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।

সারাদেশের ন্যায় চট্টগ্রামেও নতুন বছরকে বরণ করতে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সিআরবি শিরীষতলা,ডিসি হিলে আয়োজন করা হয়েছে বর্ষবরণে নানান ধরনের অনুষ্ঠান। এছাড়াও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি, চারুকলা ‍ইনস্টিটিউটেও বর্ষবরণে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...