শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সেমিনার ও আলোচনা সভা।

‘Hidden No More: Finding the Undiagnosed, Supporting the Unseen’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে থ্যালাসেমিয়া রোগ নির্ণয়, চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বিশেষজ্ঞরা।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অখিল রঞ্জন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মি মেডিকেল কলেজের প্রিন্সিপাল কর্নেল অধ্যাপক ডা. সোহেল আহমেদ, ডা. সিরাজাম মুনিরা, ডা. আবদুল্লাহ আল আনিস, ডা. মোস্তাফিজুর রহমান, ডা. আব্দুল মুমিন মারুফ ও ডা. মো. জসিম উদ্দীন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাজিনাজ হসপিটালের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, পরিচালক হাসান মাহমুদ চৌধুরী ও ডা. মো. ফারুক হোসেন।

প্রধান অতিথি অধ্যাপক ডা. অখিল রঞ্জন বিশ্বাস বলেন, বর্তমানে থ্যালাসেমিয়া চিকিৎসায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নিয়মিত নিরাপদ রক্ত সঞ্চালন, আয়রন চেলেশন থেরাপি, সঠিক পুষ্টি ও নিয়মিত ফলোআপের মাধ্যমে রোগীদের জীবনমান উন্নত হচ্ছে। কিছু ক্ষেত্রে বোন ম্যারো প্রতিস্থাপন স্থায়ী সমাধানের সম্ভাবনাও তৈরি করেছে। তিনি এ রোগ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাজিনাজ হাসপাতালের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম।তিনি বলেন, থ্যালাসেমিয়া রোগীদের জন্য এক ছাদের নিচে চিকিৎসাসেবা দিতে হাসপাতালটিতে বিশেষায়িত থ্যালাসেমিয়া সেন্টার চালু করা হয়েছে। সেখানে অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে স্বল্প খরচে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে থ্যালাসেমিয়া বিষয়ে বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন ‘সাজিনাজ হসপিটাল থ্যালাসেমিয়া সেন্টার’-এর চিকিৎসক ডা. তাজিন উদ্দীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম,  হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ও ক্রিটিক্যাল কেয়ার বিভাগের প্রধান ডা. এসএম সরোয়ার কাশেম রাসেল, সিনিয়র রেজিস্ট্রার ডা. শঙ্খগ্রীব সরকার, ম্যানেজার করপোরেট অ্যাফেয়ার্স মোহাম্মদ আরেফিন, ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন মো. শাখাওয়াত হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভি পাড়া এলাকায় বসতঘরে...

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২...

ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইয়াছিন হোসেন (২২) নামে...

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভি পাড়া এলাকায় বসতঘরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় সীতাকুণ্ড মডেল থানায়...

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১৫ আগস্ট) বিকেল...

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...