বুধবার, ২৯ জুলাই ২০২৬

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসব উদযাপন

নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি

মারমা জনগোষ্ঠীর সামাজিক উৎসব সাংগ্রাইং উৎসবে ঐতিহ্যবাহী পানি খেলা প্রধান আকর্ষণ। এই আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে জাতি গোষ্ঠীর পুরোনো বর্ষবিদায় ও নতুন বর্ষরণের সাংগ্রাইং উৎসব উদযাপন হয়েছে।

আজ বুধবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি শহরের পানখায়াপাড়া মারমা উন্নয়ন সংসদের মাঠে এই উৎসবের আয়োজন করে মারমা উন্নয়ন সংসদ ও মারমা যুব কল্যাণ সংসদ।

মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে সাংগ্রাইং উৎসবের প্রধান আকর্ষীয় পানি খেলা উদ্ভোধন করেন প্রধান অতিথি উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে দশ ভিন্ন ভাষাভাষি আমাদের তেরটা জাতীগোষ্ঠীর ক্ষুদ্র ক্ষুদ্র সম্প্রদায় রয়েছে। তারাও আজ এই দিনেই নতুন বছরকে বরণ এবং পুরাতন বছরকে বিদায় দেওয়ার জন্য নানান বর্ণের সংস্কৃতিতে মেতে উঠে। বান্দরবান ও রাঙামাটিতে উৎসব চলছে। করোনার কারণে মাঝখানে আমরা দুইটা বছর বঞ্চিত হয়েছি।

উৎসবের প্রধান বিশেষ অতিথি খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সাইফুল ইসলাম বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সকল সম্প্রাদায়ের মানুষরা একাকার হয়ে উৎসব সুন্দর হরে তোলবে। নতুন বছরে সবার সুন্দরময় দিন কাটে এই কামনা করি।

অনুষ্টানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হাসান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরীসহ বিশিষ্ট জনেরা।

খাগড়াছড়িতে সাংগ্রাই উদযাপন।

প্রদীপ প্রজ্বলন ও পায়রা উড়িয়ে মঙ্গর শোভাযাত্রা শুরু হয় মারমা যুব কল্যাণ সংসদ মাঠ থেকে। বর্ণাঢ্য শোভাযাত্রা শাপলা চত্বর হয়ে হাসপাতাল সড়ক ঘুরে উন্নয়ন সংসদ মাঠে এসে মেষ হয়। পরে স্থানীয় শিল্পীরা ছাতা নৃত্য, পাকা ও পানি নৃত্যর শেষে সাংগ্রাইং উৎসবের প্রাধান আকর্ষণ পানি খেলা শুরু হয়।

মারমা জনগোষ্ঠীর তরুন-তরুণীরা এক অপরের দিকে পানি ছিটিয়ে দিয়ে নতুন বছরকে বরণ করেন। পানি খেলায় সদর ও বিভিন্ন উপজেলা থেকে আসা মারমা তরুণ-তরুণীরা কয়েকটি দলে অংশ নেয় পানি খেলায়। পানি খেলা চলাকালে স্থানীয় মারমা শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকেরা পানি খেলা দেখতে আসেন।

এই সময় পানি খেলার আয়োজক মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী বলেন, চিরাচরিত ভাবে জরিত সংস্কৃতি। আমাদের প্রচরিত খেলাধুলা বিরুপ্ত প্রায়। এই গুলোকে সংরক্ষণের উদ্দেশ্যে প্রতি বছরই এই উৎসবেই বর্ষ বিদায় ও বর্ষ বরণকে গিরে সাংগ্রাইং উৎসব উদযাপন করি। বিলুপ্ত প্রায় সংস্কৃতি ক্রিয়াগুলো উপস্থনের জন্য সম্প্রসারণ এবং সংরক্ষণের জন্য এই উদ্যোগ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আরও পড়ুন

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো আগামী ৩১ জুলাই শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম’র গ্যালারী হলে অনুষ্ঠিত হবে।নির্মাতা শ্যামল চৌধুরী’র...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...