বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

কক্সবাজারে মোর্শেদ হত্যা: আ.লীগ থেকে ৪ নেতাকে বহিষ্কার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার

কক্সবাজার সদরের পিএমখালীতে মোরশেদ আলী ওরফে বলী মোর্শেদকে পৈশাচিকতায় হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ৪ জনকে সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় সদর আ.লীগের আহবায়ক মাহমুদুল করিম মাদু, যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন, ছৈয়দ রেজাউর রহমান রেজা, টিপু সুলতান দলীয় প্যাডে সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মোর্শেদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আব্দুল মালেককে প্রধান আসামী করে ২৬ জনের বিরুদ্ধে মামলা করার কথা জানায় পুলিশ। বাকি তিনজন হলেন জয়নাল আবেদীন, আবু তাহের ও সিরাজুল মোস্তফা আলাল।

কক্সবাজার জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেছেন, ‘প্রকাশ্যে মোর্শেদ বলিকে হত্যা অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সে কারণে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তার দায়ভার তো সদর আওয়ামী লীগ নিতে পারে না। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারায় তাদের বহিষ্কার করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘সন্ত্রাসীরা আওয়ামী লীগ করার কোনো সুযোগ নেই, এটি দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। এ দলে ভূমিদস্যু, চাঁদাবাজ, হুকুম দখল-খারাপ মানুষের জায়গা নেই।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) আছর নামাজের সময় ইফতার অনুষঙ্গ কিনতে চেরাংঘর বাজারে আসেন মোরশেদ আলী। তখনই সেখানে আগে থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে মধ্যযুগীয় কায়দায় পৈশাচিকতা চালায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর রাত ৮টার দিকে আইসিইউতে তার মৃত্যু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ধর্মীয় ভাবগাম্ভীর্যে জমিয়তুল ফালাহ্ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ্...

মূল্য তালিকা নেই, বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ পণ্য

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজারে ভোক্তা অধিকার ও সড়ক...

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

আরও পড়ুন

মূল্য তালিকা নেই, বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ পণ্য

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজারে ভোক্তা অধিকার ও সড়ক দখলবিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৭ মে) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৩০...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা ঈদ উদযাপন করছেন। চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপসহ...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে নারী শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন সড়কে গাছ ও ডাল পড়ে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে মামলা...