বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

দুর্ঘটনায় নিহত ছয় পরিবারকে প্রধানমন্ত্রীর চেক হস্তান্তর

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি।

চকরিয়ায় ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার সড়ক দুর্ঘটনায় নিহত ছয় পরিবারের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৫ লক্ষ অনুদানের চেক হস্তান্তর করা হয়।

আজ মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ১১ টার ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড হাসিনা পাড়া সংলগ্ন মাঠে চেক হস্তান্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয় ভাই নিহত হওয়ায় মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুর মর্মাহত ও শোকাহত।

প্রধানমন্ত্রী সাথে সাথে নিহত পরিবারের প্রতি খোজ নেন এবং তাদেরকে থাকার জায়গা ও বাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য নির্দেশ দেন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী নিহত ছয় পরিবারের জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান,চকরিয়া সহকারী কমিশনার (ভুমি) রাহাত উজ জামান,কক্সবাজার সহকারী পুলিশ সুপার (চকরিয়া-পেকুয়া সার্কেল) তৌফিকুল ইসলাম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমর উদ্দিন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, ফাঁশিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারী মালুমঘাট সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয় ভাই নিহত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট...

আরও পড়ুন

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা ঈদ উদযাপন করছেন। চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপসহ...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে নারী শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন সড়কে গাছ ও ডাল পড়ে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে মামলা...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে গিয়ে আরেকটি গাছের চাপায় বনমালি দাশ ওরফে শংকর নামে ৪০ বছর বয়সী এক সিএনজিচালিত অটোরিকশা...