চট্টগ্রামের হালিশহরে মো. রাসেল (২৩) নামে ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ১১টার দিকে মুহুরী পাড়া নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাসেলের খালাতো ভাই মো. ফরহাদ হোসেন বলেন, সকালে একটি পাউরুটি একাই খেয়েছিলেন। কিছুক্ষণ পর পেট ব্যথার কথা বলে মাটিতে শুয়ে যান।
এর পর বমি করেন, অজ্ঞান হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পাঁচলাইশ থানার পরিদর্শক তদন্ত সাদেকুর রহমান বলেন, সকালে হালিশহর থানা এলাকা থেকে রাসেল নামের এক যুবককে হাসপাতালে ভর্তি করালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের ভাষ্যমতে, সে মানসিক ভারসাম্যহীন ছিল।
