বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

ইউক্রেনের একমাত্র এস-৩০০ ধ্বংস করে দিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্লোভাকিয়া ইউক্রেনকে যে একমাত্র এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করেছিল তা ধ্বংস করে দিয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার দাবি করেছে, ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নিখুঁতভাবে হামলা চালিয়ে ইউক্রেনের কাছে থাকা এস-৩০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। খবর রয়টার্সের।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিপ্রোপেত্রভস্ক শহরের উপকণ্ঠে একটি হ্যাঙ্গারে হামলা চালানো হলে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাটি ধ্বংস হয়।

ইউরোপের একটি দেশ ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়েছিল।

রাশিয়ার সামরিক বাহিনী সমুদ্র থেকে কালিবর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে চারটি এস-৩০০ লাঞ্চার ধ্বংস এবং ইউক্রেনের ২৫ জন সেনা নিহত হয়। এ ছাড়া এস-৩০০-এর টার্গেটিং রাডারকেও ধ্বংস করা হয়েছে।

গত শুক্রবার স্লোভাকিয়া ঘোষণা দিয়েছিল যে, রাশিয়ার কাছ থেকে পাওয়া এস-৩০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা ইউক্রেনকে দান করেছে।

ইউক্রেনকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার পর স্লোভাকিয়াকে আমেরিকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট...

আরও পড়ুন

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।তিনি বলেন, এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে ‘গণমাধ্যম কমিশন’ গঠনের কাজ...

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো বিশ্বের বৃহৎ মুসলিম দেশ

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। রোববার সন্ধ্যার দিকে দেশটির ধর্ম মন্ত্রণালয় দেশটিতে জিলহজ মাস শুরু ও পবিত্র ঈদুল...

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান। চতুর্থ ইনিংসে কঠিন সেই চ্যালেঞ্জে সফল হতে পারেনি তারা। নাহিদ রানার গতি ঝড়ে ১৬৩ রানে...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) বিকালে প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক...