বুধবার, ২৯ জুলাই ২০২৬

বায়ার্ন ছেড়ে বার্সায় যাচ্ছেন লেভান্ডভস্কি

ক্রীড়া প্রতিবেদক

বায়ার্ন মিউনিখ ছেড়ে ফুটবল ক্লাব বার্সেলোনায় যোগ দিচ্ছেন রবার্ট লেভান্ডভস্কি? পোল্যান্ডের সরকারি চ্যানেল টিভিপিস্পোর্টের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, লেভান্ডভস্কির বার্সায় যোগ দেওয়া এখন কেবলি সময়ের ব্যাপার।

পোলিশ সুপারস্টারের সঙ্গে বায়ার্নের চুক্তির মেয়াদ ফুরোবে ২০২৩ সালের ৩০ জুন। গুঞ্জন আছে ৩৪ বছর পার করা লেভান্ডভস্কির সঙ্গে নতুন চুক্তিতে যেতে চায় না ব্যাভেরিয়ান ক্লাবটি। এজন্য আগেভাগেই বায়ার্ন ছাড়তে চাইছেন লেভান্ডভস্কি।

লিওনেল মেসি বিদায় নেওয়ার তার বিকল্প খুঁজতে ব্যস্ত বার্সা। লেভান্ডভস্কির গোল করার ক্ষমতা কাজে লাগাতে উৎসাহী স্প্যানিশ ক্লাবটি।

এরই মধ্যে দুই পক্ষের আলোচনার বিষয়টি সংবাদমাধ্যমে উঠে এসেছে। পোলিশ সুপারস্টারের সম্ভাব্য দলবদল নিয়ে তার এজেন্ট পিনি জাহাবির সঙ্গে কাতালান ক্লাবটির কয়েকদফা মিটিং শেষে তার পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে বার্সেলোনা।

যদিও ইএসপিএনের স্প্যানিশ ফুটবল বিশ্লেষক ইউলিয়ান লরেন্স তার বিশ্লেষণে বার্সেলোনার আর্থিক দুরবস্থার কথা মনে করিয়ে দিয়ে বলেলেন, লেভান্ডভস্কি নিজের শেষ চুক্তিতে আর্থিকভাবে লাভবান হতে চাইবেন। বার্সার আর্থিক অবস্থা সুখকর নয়।

এ অবস্থায় লেভান্ডভস্কিকে দলে ভেড়ানো সহজ কাজ নয়। কেননা বায়ার্নের কাছ থেকে বেতন বাবদ করসহ ২ কোটি ৩০ লাখ ইউরো পান এই স্ট্রাইকার, তাকে দলে নিতে হলে বার্সেলোনাকে ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ দিতে হবে।

এর পরেও লেভান্ডভস্কির সঙ্গে চুক্তি করতে গেলে হয়তো ক্লাব থেকে অন্য তারকাদের ছাড়তে হবে। কিন্তু এমন সম্ভাবনা খুবই কম। লেভান্ডভস্কি যদি নিজের বেতন কমাতে রাজি হন, তাহলেই হয়তো বার্সার জার্সিতে দেখা যেতে পারে তাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...