সোমবার, ২৭ জুলাই ২০২৬

রাশিয়া-ইউক্রেনের দ্বন্দ্ব উদ্বেগজনক: মোদি

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বাইডেনের সঙ্গে মোদি বলেছেন, তিনি প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বার বার অনুরোধ করেছেন তারা যেন সরাসরি আলোচনায় বসেন।

তাছাড়া বাইডেনের সঙ্গে আলোচনায় মোদি বলেছেন, রাশিয়া-ইউক্রেনের দ্বন্দ্ব উদ্বেগজনক।

তাছাড়া তিনি নিরীহ বেসামরিক লোকদের হত্যার নিন্দা জানিয়েছেন।

মোদি এ ব্যাপারে বাইডেনকে বলেন, আমরা আশা করি চলমান আলোচনা রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি নিয়ে আসবে। তাছাড়া আমরা ইউক্রেনের জনগণের নিরাপত্তা ও অব্যহত মানবিক সাহায্যের বিষয়ের ওপর জোর দিচ্ছি।

এদিকে মার্চের শেষ দিকে ভারতকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন।

ভারত, অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে যুক্তরাষ্ট্র কোয়াড নামে একটি জোট গঠন করেছে। এই জোটে থাকা দেশগুলোর মধ্যে ভারত ছাড়া বাকি সবগুলো দেশ রাশিয়ার তীব্র সমালোচনা করেছিল।

এর জেরে বাইডেন বলেছিলেন, ভারত রাশিয়ার সমালোচনা করতে ভয় পায়।

এদিকে ভারত এখন পর্যন্ত রাশিয়ার কোনো সমালোচনা করেনি। উল্টো রাশিয়ার কাছ থেকে কম দামে অপরিশোধিত তেল কিনছে ভারত। তাছাড়া রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার বিষয়টিও অব্যহত রেখেছে তারা। এ বিষয়টিকে যুক্তরাষ্ট্র ভালোভাবে নেয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি দুই বিশ্বসেরা দল। কিন্তু মাঠের লড়াইটা কেমন যেন বড়ই বেমানান বিশ্বকাপের সাথে সে সাথে দুই দলের নাম, জশ, খ্যাতি আর...

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

এবারের বিশ্বকাপ ট্রফিটা ফান্সের হাতেই উঠছে তেমনটি দেখছিলেন বেশিরভাগ ফুটবল বোদ্ধা থেকে শুরু করে দর্শক। গত আসরে শিরোপা জিততে না পারার হতাশা কাটিয়ে উঠার...

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর বাড়তি উম্মাদনা। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ আসলেই সামনে চলে আসে নানা সমালোচনা আর বিতর্ক। তবে সবার আগে...

চিপ ওয়ার: বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস

একবিংশ শতাব্দীতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ক্ষমতার প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে। অতীতে মিলিটারি পাওয়ার, প্রাকৃতিক সম্পদ, জ্বালানি নিয়ন্ত্রণ এবং পারমাণবিক অস্ত্র গ্লোবাল পাওয়ার-এর প্রধান ভিত্তি হিসেবে...