সোমবার, ১০ আগস্ট ২০২৬

ঘোষণার ৩ দিনেই স্থগিত স্বেচ্ছাসেবক লীগের কমিটি

মো. রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি

ঘোষণার দুদিন পার না হতেই চকরিয়া পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।

সোমবার (১১এপ্রিল) কক্সবাজারের জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষিত কমিটি স্থগিত করেন।

কমিটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী সেচ্ছাসেবক লীগ কক্সবাজারের সভাপতি রহিম উদ্দিন।

কমিটি সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল চকরিয়া পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রহিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল।

এতে জয়নাল আবেদীনকে আহ্বায়ক, সাইফুল ইসলাম বাবলু ও জালাল উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করে তিন সদস্যের চকরিয়া পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়। ঘোষণার দুদিন পর আবার সেই কমিটি স্থগিত করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রহিম উদ্দিন বলেন, মূলত চকরিয়ায় আওয়ামী লীগে দুটি গ্রুপ । এদের মধ্যে পদবঞ্চিত একটি গ্রুপ চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ কমিটি নিয়ে কেন্দ্রে অভিযোগ করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে তিন সদস্যের আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়া ঘোষিত কমিটির মধ্যে কয়েকজনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলেও কেন্দ্রীয় কমিটির কাছে অভিযোগ করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক শিগগির একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...