চন্দনাইশে বৈদ্যুতিক শট সার্কিট থেকে সৃষ্ট আগুনে দুই বসতঘর ভস্মিভূত হয়েছে।
সোমবার( ১১ এপ্রিল) দুপুরে চন্দনাইশ পৌর সভার পূর্ব জোয়ারা এলাকায় ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার হচ্ছে, ক্ষতিগ্রস্ত পরিবার হচ্ছে, পুর্ব জোয়ারা ৩নং ওয়ার্ডের বাদল মাষ্টার ও কুন্ডল বড়ুয়া এর বসতঘর। ক্ষতিগ্রস্তদের ভাষ্যমতে , তাদের প্রায় ১০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , দুপুরের দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশাপাশি , বাদল মাষ্টার ও কুন্ডল বড়ুয়ার বসতঘরে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা চন্দনাইশ ফায়ার সার্ভিসে খবর দেয় । ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এর আগেই ২টি বসতঘরে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম খান জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি ধারনা করেন।
