মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নারকেল গাছের চাপায় নারী এনজিও কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের নগরকান্দায় এনজিও’র কিস্তি নিয়ে গিয়ে নারকেল গাছের নিচে চাপা পড়ে সাথী দত্ত (৩২) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজগা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সাথী দত্ত নগরকান্দা উপজেলার তালমা-১ ব্রাঞ্চের সিনিয়র ঋণ অফিসার পদে কর্মরত ছিলেন। সাথী দত্তের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কমলেশ্বরদী ইউনিয়নের দত্তপাড়া গ্রামে।

স্থানীয়রা জানান, নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজগা গ্রামের আফজাল মোল্লার বাড়িতে শনিবার সকালে এনজিও’র বকেয়া কিস্তি আদায় করতে যান সাথী দত্ত। বাড়ির উঠানে বসে সমিতির সদস্যদের সাথে কথা বলছিলেন তিনি। এ সময় বাড়ির উঠানে থাকা বড় আকারের পুরাতন একটি নারকেল গাছ ভেঙে পড়ে। এতে সাথী দত্ত গাছের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এনজিও প্রতিষ্ঠান আশা তালমা-১ ব্রাঞ্চের ম্যানেজার মো. হেলালউদ্দিন বলেন, সাথী দত্ত এনজিওর ঋণ আদায় করতে গজগা গ্রামের আফজাল মোল্লার বাড়িতে যায়। সেখানে সে দুর্ঘটনায় পড়ে নিহত হয়। খবর পেয়ে আমরা দ্রুত সেখানে ছুটে যাই।

নগরকান্দা থানা পুলিশের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং নিহতের লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...