সোমবার, ১৭ আগস্ট ২০২৬

মহিউদ্দিন চৌধুরীর রেখে যাওয়া কর্ম আকঁড়ে ধরার চেষ্টা করছি: হেলাল আকবর বাবর

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রতিদিনের ন্যায় আজকে ৬ষ্ঠ রমজানেও দুই হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করেন আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন

সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের সার্বিক ব্যাবস্হাপনায় নগরীর নিউ মার্কেট, ষ্টেশন রোড নন্দনকানন ১নং গলি ও ২ নং গলি ডি.সি হিল এলাকায় এই ইফতার বিতরণ ও খাওয়ানো হয়।

এসময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন,সাধারণ জনতার চিন্তা মহিউদ্দিন চৌধুরীকে ভাবাত। তাদের জন্য কিছু করতে পারল মহিউদ্দিন চৌধুরী নিজের মধ্য আত্মতৃপ্তি উপলব্ধি করত ।

সেই চিন্তা থেকে পবিত্র মাহে রমযান আসলে তিনি সারা মাস ব্যাপী ইফতারের আয়োজনের ব্যাবস্হা করতেন। যেখানে একসাথে দিনমজুর পথচারী অসহায় ছিন্নমূল ইফতার করতে পারতেন।

তিনি সহজেই জনতার কাতারে মিশে যেতে পারতেন। তার আদর্শকে আকঁড়ে ধরার প্রয়াসে সারা মাস ব্যাপী নগরীর বিভিন্ন প্রান্তে ইফতার ও সেহেরি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি।

এসময় উপস্হিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সালাহউদ্দিন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু,যুবলীগ নেতা হুমায়ুন কবির রানা, শিবু প্রসাদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য ওমর ফারুক, স্বেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল ইসলাম, নাসির উদ্দীন ফাহিম,মোঃ তসলিম, রতন ঘোষ , মোরশেদুল আলম , কামরুল আলম, দোলন বৈষ্ণব, নাসির আহমেদ, মোঃ জাহেদ, মোঃদেলোয়ার, কামরুল হাসান ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীন মামুন, শুভ দত্ত, মোঃ রুবেল, জাহিদ হাসান সাইমুন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা বর্ষনে অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্থ আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...