মঙ্গলবার, ১২ মে ২০২৬

জামিন পেলেন বিচারকের ওপর হামলা করা সেই ‘রানা মর্তুজা’

নগরীর গোলপাহাড় মোড়ে বিচারক ও তার স্ত্রীর ওপর হামলার ঘটনার মূল আসামি রানা মর্তুজা জামিন পেয়েছেন।এর মধ্য দিয়ে জামিনে মুক্ত হলো বিচারকের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার সব আসামি।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ২ এর বিচারক মো. আমিরুল ইসলাম তার জামিন আবেদন মঞ্জুর করেন।বাকী আসামীরা আগে জামিন পেলেও রানা মর্তুজা জামিন পাননি।

গত ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টার দিকে জিইসি মোড়ের ওআর নিজাম রোড আবাসিক এলাকা সংলগ্ন ওয়েলফুডের সামনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ তার স্ত্রীকে নিয়ে কফিশপ থেকে বেরিয়ে হেঁটে রাস্তা দিয়ে গোলপাহাড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি সাদা গাড়ি বেপরোয়াভাবে হর্ন বাজিয়ে চলছিল। এর একপর্যায়ে হঠাৎ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহকে গাড়িটি ধাক্কা দেয়। তিনি এর প্রতিবাদ জানালে ওই গাড়িতে থাকা পাঁচ যাত্রী তেড়ে আসে। তারা এ সময় ম্যাজিস্ট্রেট অলি উল্লাহকে অশালীন আচরণ করে এবং বিচারক ও তার স্ত্রীর উপর হামলা চালায়।

ঘটনার পর রাতেই চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজির আবুল কালাম আজাদ বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি মামলা করেন। পরে ঘটনাস্থল থেকে চার আসামী রানা মর্তুজাকে (৪৫),শিশির মাহমুদ (৪০), মাসুকা সুলতানা (৪০) ও জিবান সুলতানা (২৮) কে গ্রেপ্তার করে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ...

আরও পড়ুন

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল শুধু একজন কবিয়াল ছিলেন না। তিনি ছিলেন সমাজ-সভ্যতা বদলানোর একজন গভীর পর্যবেক্ষক। বাঙালির জাতি সত্তা...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার।তিনি বলেন, নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ,...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ আইয়ুব আলীকে (৫৫) হত্যা এবং অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা চেতনানাশক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে...

চট্টগ্রামের কোতোয়ালীতে দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশে তৈরি চোলাই মদসহ জাহিদুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১০ মে)...