শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সবাইকে ‘গলুই’ ছবিটি দেখার আমন্ত্রণ জানালেন শাকিব খান

বিনোদন ডেস্ক

আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে দেশের শীর্ষ তারকা শাকিব খান অভিনীত সিনেমা ‘গলুই’। এস এ হক অলিক পরিচালিত এ সিনেমাটিতে শাকিব প্রথমবারের জুটি বেঁধেছেন পূজা চেরির সঙ্গে। শুধু তাই নয়, দীর্ঘ ক্যারিয়ারে এটিই শাকিব অভিনতী প্রথম সরকারি অনুদানের সিনেমা।

সদ্য মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ কেউ ভিন্নমত পোষণ করলেও শাকিব বলছেন অন্য কথা। সবাইকে আমন্ত্রণ জানালেন ছবিটি দেখার।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে লিখেন, বিশ্বায়ন আর প্রযুক্তির প্রভাবে অনেকটাই বিলুপ্তির পথে আমাদের গ্রাম বাংলার সংস্কৃতি। ফলে নতুন প্রজন্ম নিজেদের সংস্কৃতি ভুলতে বসেছে। আমি মনে করি, শেকড়কে না জানলে সামগ্রিকভাবে জাতির উন্নয়ন অসম্ভব। এ জন্যই বোধ হয় বিজ্ঞজনেরা বলেন, ‘সংস্কৃতি হচ্ছে জীবনের দর্পণ। সংস্কৃতি প্রতিটি ব্যক্তি, জাতি ও দেশের প্রকৃত পরিচয় বহন করে।’

তিনি আরও লিখেন, ঈদে মুক্তি পেতে যাওয়া আমার নতুন সিনেমা ‘গলুই’-তে শেকড়ের গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ছিল হারিয়ে যেতে বসা লোক ঐতিহ্য আর সংস্কৃতিকে এই সিনেমায় তুলে ধরার আপ্রাণ চেষ্টা। ‘গলুই’ একটি চমৎকার মৌলিক গল্প ও হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো সিনেমা। পিরিওডিক্যাল রোম্যান্টিক গল্প সহজ সরলভাবে উঠে এসেছে এই সিনেমায়। এতে আছে প্রতিটি বাঙালির শেকড়ের গল্প; আরও আছে নৌকা বাইচের মতো প্রায় বিলীন হতে যাওয়া হারানো ঐতিহ্য।

সবদিক বিবেচনায় নিজের দায়বদ্ধতা থেকে ‘গলুই’-এ কাজ করেছি। সরকারি অনুদানে এটি আমার অভিনীত প্রথম সিনেমা। সরকারী অনুদানের হলেও এটি পুরোপুরি মূলধারার বাণিজ্যিক সিনেমা। পরিচালক, প্রযোজকসহ সিনেমা সংশ্লিষ্ট সবাই নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেছেন। আশা করছি, সবশ্রেণির দর্শক ‘গলুই’ এর সঙ্গে থাকবেন।

একজন অভিনেতা হিসেবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির প্রয়োজনে সব ধরনের কাজে নিজেকে যুক্ত করতে হয়। আমারও তাই চাওয়া – মৌলিক গল্পের ‘গলুই’ সিনেমা প্রেমীরা সাদরে গ্রহণ করুক।

সবাইকে ‘গলুই’ দেখার আমন্ত্রণ জানিয়ে এ নায়ক লিখেন, ‘গলুই’- এর টিজার প্রকাশের পর দেশ-বিদেশের অগণিত মানুষের ইতিবাচক মন্তব্যে আমি অভিভূত। ঈদ উৎসবে পরিবার পরিজন নিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার আনন্দটাই আলাদা। তাই আসছে ঈদে বাবা-মা, ভাই-বোন, বন্ধু, আত্মীয়স্বজন, পরিবার পরিজন সবাইকে সিনেমা হলে গিয়ে ‘গলুই’ দেখার আমন্ত্রণ জানাই। আমার বিশ্বাস, পরিবার পরিজন নিয়ে ঈদে সিনেমাহলে গিয়ে ‘গলুই’ দেখার পর আপনারাও অভিভূত হবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভি পাড়া এলাকায় বসতঘরে...

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২...

ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইয়াছিন হোসেন (২২) নামে...

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...