রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় যাত্রীবাহী দুই চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৯ জন আহত হয়েছে।
শনিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের মাচালং এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় আহতদের উদ্ধার করে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
আহতরা হলো- মৌলী চাকমা (১৬), রুবেল চাকমা (১৭), আজন জ্যেতি (১৭), রিটেত চাকমা (১৫), এনজয় চাকমা (৬), সোনালী চাকমা (১৬), আপন জ্যৈতি চাকমা (১৭), ভূজল ক্লান্তি চাকমা (৪৫) সহ আরো (৮-৯) স্থানীয় যাত্রী আহত হয়েছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান,সাজেক থেকে ফেরার পথে মাচালংয়ে পাহাড় উঠার সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি চাঁদের গাড়ী মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা স্থলে ৯ জন গুরুতর আহত হয়।
সাজেক ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন , সেনাবাহিনীর কড়া নজরধারীর পরেও কিছু কিছু চালক নিয়মনীতি না মেনে বেপরোয়া গাড়ী চালানোর ফলে কিছু দিন পর পর এমন দূর্ঘটনা ঘটে । দূর্ঘটনার পর দুই গাড়ির চালক বিমল চাকমা ও আনোয়ার হোসেন পলাতক রয়েছে।
