শনিবার, ৮ আগস্ট ২০২৬

কক্সবাজারে কলেজ ছাত্র হত্যা মামলায় আটক দুই

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলেজ ছাত্র রিদুয়ান সিদ্দিক হত্যা মামলায় দুইজনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে পৃথক অভিযান চালিয়ে চট্টগ্রামের ডাবল মুরিং থানাধীন মনসুরাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

শুক্রবার ( ১লা এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে র‌্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দিন এই তথ্য জানান।

আটককৃতরা হলেন, হত্যা মামলার ২ ও ৪ নম্বর এজাহারভুক্ত আসামি। তারা হলেন- রুমালিয়ারছড়ার টেকনাইফ্যা পাহাড় এলাকার সেলিম সওদাগরের ছেলে হেরাম আল ছোটন (২৩) ও একই এলাকার রশিদ আহমদের ছেলে কামাল হোসাইন (২৪)।

কক্সবাজারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত

সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দিন জানান, গত ২৮ মার্চ কক্সবাজার সিটি কলেজের গেইটের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মহসিন কলেজের ছাত্র ও ওই এলাকার বাসিন্দা মো. রিদুয়ান সিদ্দিককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের মা বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পৃথক অভিযানে র‌্যাব মামলার এজাহারভুক্ত আসামি হেরাম আল ছোটন ও কামাল হোসাইনকে নগরের মনসুরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করে। এসময় রক্তের দাগ লেগে থাকা একটি টিশার্ট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটককৃত আসামিদের কক্সবাজার সদর মডেল থানায় পুলিশের কাছে সোপর্দ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...