সোমবার, ২৪ আগস্ট ২০২৬

সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

সুনামগঞ্জের দিরাইয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (০১ এপ্রিল) বিকেলে বাড়ির পাশের ডোবায় পড়ে তাদের মুত্যু হয়। মৃত তিন শিশুর বাড়ি উপজেলার করিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চান্দপুর গ্রামে। 

দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে ডোবার পাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হয় চান্দপুর গ্রামের প্রদীপ দাসের ছেলে প্রমিত দাস (৫), দিপু দাসের ছেলে রক্তিম দাস (৬) ও দীপক দাসের মেয়ে বৃন্দা (৭) দাস। পরে গ্রামবাসী অনেক খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৪টার দিকে ডোবা থেকে ওই তিন শিশুর মরদেহ উদ্ধার করে।

করিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ রঞ্জন বর্মন ও প্রতিবেশী যিশু দাস বলেন, বাড়ির পাশের ডোবার পাড়ে দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয় ওই তিন শিশু। পরে আমরা অনেক খোঁজাখুঁজি করি। বিকেল সাড়ে ৪টার দিকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, তিন শিশু পানিতে ডুবে মারা যাওয়ার কথা শোনার পর ঘটনাস্থলে ফোর্স পাঠাই। এখন তাদের মরদেহ বাড়িতে রাখা আছে। ঘটনাস্থলে আমি যাচ্ছি। গিয়ে বিস্তারিত জানাতে পারব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...