সোমবার, ১১ মে ২০২৬

চন্দনাইশে বৃদ্ধা দিলুয়ারা হত্যার বিচার দাবিতে স্বজনদের মানববন্ধন

চন্দনাইশ প্রতিনিধি  

চন্দনাইশে প্রবাসী ছেলের বৌ ঝিনু আকতার ও তার মা কহিনূর আকতার কর্তৃক শাশুড়ি দিলুয়ারা বেগমকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো ও খুনের ঘটনাকে ধামাচাপা দেয়ার পায়তারা করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজনরা । 

আজ বৃহস্পতিবার( ৩১ মার্চ ) সকালে উপজেলার বৈলতলী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা কবির আহমদের বাড়ীর সামনে বৈলতলী বরমা সড়কের উপর এ কর্মসূচি পালন করা হয় ।

ছেলে-পুত্রবধূর সঙ্গে অভিমানে মায়ের আত্মহত্যা

বীর মুক্তিযোদ্ধা আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,নজরুল ইসলাম মো: নোমান,মো:হোসেন,নিহতের মেয়ে শিউলি আক্তার ,আরজু আক্তার ,উম্মে ছালমা,বিউটি ,নিহতের ছেলে জামাল উদ্দিন,জালাল উদ্দিন,শাহ জাহান প্রমুখ।

মানববন্ধনে নিহত দীলুয়ারা বেগমের স্বামী বজল আহম্মেদ বলেন, তার স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করে রাখা হয়। সন্ধ্যায় তার নাতি জাবেদ (১৪) কে বলে রান্না ঘরে চোর ঢুকছে তোমারা একটু খোলে দেখ ।সে তার সমবয়সী এলাকার ফাহিম নামের এক ছেলে সহ দরজা খুলে দেখে তার দাদী গলায় ফাঁস লাগানো অবস্থায় বীমের সাথে ঝুঁলে আছে। তখন তারা বাড়ীতে খবর দিতে গেলে ঘাতক পুত্রবধু ঝিনু ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে রাখে ।পড়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, পটিয়া এলাকার জুবায়ের নামের একজন যুবক মোটর সাইকেল নিয়ে প্রায় সময় ঝিনুর বাড়ীতে আসা যাওয়া করত। ঘটনার দিন দুইজন লোক মোটর সাইকেল নিয়ে আসছিল। বৃদ্ধা দিলুয়ারার হত্যার জরিতদের দ্রুত গ্রেফতার পূর্বক সুষ্ঠু আইনের আওতায় আনার দাবি জানান।

চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন জানান , ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে রিপোর্ট আসলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

গেইম খেলতে বারণ করায় রাউজানে কিশোরের আত্মহত্যা

উল্লেখ্য যে , গত মঙ্গলবার রাত ৮টার সময় দিলুয়ারা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করেন পুলিশ। এ ব্যাপারে হত্যা মামলার প্রক্রিয়া চলছে বলে জানান নিহতের ছেলে জামাল উদ্দিন ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ...

চট্টগ্রামের কোতোয়ালীতে দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার...

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন শুরু

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’র (NIOHC)...

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম

মিয়ানমারে মধ্যরাতে ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে,...

আরও পড়ুন

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম

মিয়ানমারে মধ্যরাতে ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মৃদু কম্পনের খবর পাওয়া গেছে।রোববার...

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায় নগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার করেছেন বারৈয়াঢালা রেঞ্চ...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।আজ ১০ মে রবিবার পৃথক ভাবে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়ার সরঞ্জাম...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সীতাকুন্ড উপজেলা প্রশাসন।আজ ১০ মে ( রবিবার) বিকালে সীতাকুন্ড প্রশাসনিক...