রবিবার, ২৬ জুলাই ২০২৬

এক বছরে ইউরোপে নাগরিকত্ব পেলেন ৮৬৮৫ বাংলাদেশি

ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশ এবং সুইজারল্যান্ড, নরওয়ে, লিচেনস্টাইন ও আইসল্যাণ্ডসহ ইউরোপের দেশগুলোতে এক বছরে ৮৬৮৫ জন বাংলাদেশি নাগরিকত্ব পেয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের ২০২০ সালের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

২০২০ সালে ইতালিতে সর্বোচ্চ পাঁচ হাজার ৬৬১ জন বাংলাদেশি ওই দেশের নাগরিকত্ব পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। সেখানে নাগরিকত্ব পেয়েছেন ৭৬৬ জন। পর্তুগিজ নাগরিকত্ব পেয়েছেন ৬৭৮ জন।

এখানে ব্রেক্সিট পরবর্তী যুক্তরাজ্যের বাংলাদেশিদের হিসাব যুক্ত না হওয়ার পরেও তা পূর্ববর্তী বছরের তুলনায় বেশি। অর্থাৎ ২০১৯ সালে সর্বমোট আট হাজার ৫৫ জন বাংলাদেশি নাগরিকত্ব পেয়েছিলেন। এর মধ্যে যুক্তরাজ্যেই ছিল ৩৭৮০ জন।

একই সময়ে ইউরোপের নাগরিকত্ব পাওয়া মানুষের মধ্যে ভারতের রয়েছে ১৬ হাজার ৪০০ জন এবং পাকিস্তানের ১৬ হাজার।

ইউরোপের অন্যান্য দেশের মধ্যে ফ্রান্সে ৪৯৭ জন, সুইডেনে ৪৩২, জার্মানিতে ২৫৫, নেদারল্যান্ডে ৯৬, ফিনল্যান্ডে ৭২, নরওয়েতে ৬৭, সুইজারল্যান্ডে ও অস্ট্রিয়াতে ৫১ জন নাগরিকত্ব পেয়েছেন।

ইউরোপের এই দেশগুলো ২০২০ সালে সাত লাখ ২৯ হাজার বিদেশিকে নাগরিকত্ব দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি নাগরিকত্ব দিয়েছে সুইডেন। এরপরই পর্তুগাল ও নেদারল্যান্ডসের স্থান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর অধীন আমিরাতে বাংলাদেশের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

বাংলাদেশ দূতাবাস আবুধাবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস  উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৬ উদযাপন করা হয়েছে।দূতাবাস ভবনে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী,...

প্রবাসীদের জন্য আসছে বাংলাভাষী টেলিমেডিসিন অ্যাপ ‘প্রবাসী স্বাস্থ্য সেবা’

সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সহজ, সাশ্রয়ী ও দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘প্রবাসী স্বাস্থ্য সেবা’ নামে নতুন একটি মাল্টি-স্পেশালাইজড টেলিমেডিসিন...