রবিবার, ১৯ জুলাই ২০২৬

আমিরাতে রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করলেন ড. সালাউদ্দীন আলী

প্রবাসীদের জন্য আসছে বাংলাভাষী টেলিমেডিসিন অ্যাপ ‘প্রবাসী স্বাস্থ্য সেবা’

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সহজ, সাশ্রয়ী ও দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘প্রবাসী স্বাস্থ্য সেবা’ নামে নতুন একটি মাল্টি-স্পেশালাইজড টেলিমেডিসিন অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে এশিয়ান হেলথ কেয়ার গ্রুপ। এই উদ্যোগের অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে গত ২৩ নভেম্বর (রবিবার) বাংলাদেশ সময় রাত ১০টায় আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের সঙ্গে বৈঠক করেন গ্রুপটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. সালাউদ্দীন আলী।

বৈঠকে ড. সালাউদ্দীন আলী জানান, ‘প্রবাসী স্বাস্থ্য সেবা’ অ্যাপটি বাংলা ভাষায় পরিচালিত হবে এবং এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের সিস্টার কনসার্ন হিসেবে কাজ করবে। ইউএইসহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা এখান থেকে বাংলাভাষী বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে অনলাইনে পরামর্শ নিতে পারবেন। দ্রুত অ্যাপয়েন্টমেন্ট, ২৪/৭ সেবা এবং তুলনামূলক কম খরচে চিকিৎসা গ্রহণের সুযোগ—এ প্ল্যাটফর্মের মূল বৈশিষ্ট্য।

তিনি জানান, শুধুমাত্র অনলাইনে নয়—ভবিষ্যতে বিভিন্ন দেশে “কমিউনিটি ক্লিনিক” প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে, যাতে প্রবাসীরা নিকটস্থ কেন্দ্র থেকেই প্রাথমিক স্বাস্থ্যসেবা পেতে পারেন।

ড. সালাউদ্দীন আলী বলেন, “বাংলাদেশের অর্থনীতিতে বিপুল অবদান রাখা প্রায় ১৪ লাখ বাংলাদেশি কর্মী শুধু ইউএই-তেই কাজ করছেন। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ।”

তিনি আরও জানান, ডরমিটরিতে বসবাসরত শ্রমিকরা আবেদন করলে সম্পূর্ণ বিনামূল্যে টেলিমেডিসিন সেবা নিতে পারবেন। শ্রমিকদের হলরুমে বড় স্ক্রিন বা টিভি মনিটর স্থাপন করে একসঙ্গে একাধিক কর্মীর চিকিৎসা পরামর্শ নেওয়ার সুযোগ তৈরি করা হবে।

এশিয়ান হেলথ কেয়ার গ্রুপ জানায়, তারা এমন একটি বাজার কৌশল প্রণয়নে কাজ করছে যাতে ভবিষ্যতে প্রবাসীরা অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করে চিকিৎসা সেবা নিতে পারেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল রাশেদুজ্জামান, দূতাবাস কর্মকর্তা শাহনাজ পারভীন রানু, সাংবাদিক শিবলী আল সাদিক ও মোদাচ্ছের শাহ, ব্যবসায়ী নেতা মুজিবুর রহমান মনুজ, আব্দুর রহিম মানিকসহ অন্যান্য কর্মকর্তারা।

এ ছাড়া টেলিমেডিসিন প্ল্যাটফর্মটিতে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রবীণ চিকিৎসক ডা. মেজবাহ, ডা. খান, ডা. রিপা তারা ফেরদৌস, ডা. সুস্মিতা, ডা. সামিয়া ও ডা. আফসানা শামীম মৌলি।

সরকারের সহযোগিতা কামনা করে ড. সালাউদ্দীন আলী বলেন, “ইউএই-তে থাকা বৃহৎ বাংলাদেশি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং প্রবাসে থাকা দক্ষ চিকিৎসকদের কর্মপরিধি সম্প্রসারণে অ্যাপটির ব্যবহার উৎসাহিত করতে দূতাবাসের সহায়তা প্রয়োজন।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন...

আগস্ট মাসে পরীক্ষামূলক ‌‌‍‘প্রবাসী কার্ডের’ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই)...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে...

আরও পড়ুন

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক (৫০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার রাতের ডিউটি শেষে বিশ্রাম নিতে গিয়ে আর জেগে...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার। বন্যায় ক্ষতিগ্রস্ত একজন মানুষও যেন সহযোগিতা থেকে বঞ্চিত না হন, সে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে শোয়াইব হোসাইন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার মায়ানী...