শনিবার, ১৫ আগস্ট ২০২৬

‘রাজকুমার’ সিনেমায় শাকিবের নায়িকা আমেরিকান অভিনেত্রী

বিনোদন ডেস্ক

শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি। এই অভিনেত্রীর জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। টানা কয়েকটি ধাপ পার করে সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।

প্রযোজক মাসুদ বলেন, ‘নায়িকা খোঁজার দায়িত্ব পেশাদার একটি এজেন্সিকে দেওয়া হয়েছিল। তারা ৮৭ জনের একটা তালিকা করে আমাদের দেয়। এরপর কয়েকটি ধাপ পেরিয়ে সেরা তিন জন নির্বাচিত হয়। শেষ পর্যন্ত কোর্টনি কফিই হয়েছেন শাকিবের নায়িকা।’

জানা যায়, কোর্টনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে সিনেমা বিষয়ে পড়াশোনা করেছেন। যুক্ত আছেন থিয়েটারে। এ ছাড়া টেলিভিশন ও শর্ট ফিল্মে অভিনয় করেছেন।

যুক্তরাষ্ট্রে সিনেমা প্রযোজনা করছেন শাকিব খান। সিনেমার নাম ‘রাজকুমার’। সেখানেই সুযোগ দেওয়া হলো এই নায়িকাকে। বাংলাদেশ সময় আজ (২৯ মার্চ) ভোরে। নিই ইয়র্কের একটি কনভেনশন সেন্টারে মহরত অনুষ্ঠানের মধ্যে দিয়ে পরিচয় করিয়ে দেওয়া হয় নবাগতা কোর্টনি কফিকে। সেই সঙ্গে উন্মোচন করা হয় ছবিটির প্রথম মোশন পোস্টার।

সিনেমাটির মহরত অনুষ্ঠানে শাকিব খান বলেন, ‘আমাদের দেশে হল কমতে কমতে শূন্যের কোঠায় চলে যাচ্ছে। বাংলাদেশের বাইরে যদি আমরা আরও দেড় শ হল যুক্ত করি, তাহলে বিষয়টি কী দাঁড়াবে? আমরা সেই পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি। সেদিন আর বেশি দূরে নয় যে, দেশের বাইরে সিনেমা মুক্তি দিয়ে আমরা লস পুষিয়ে নিতে পারব। এটা বাংলা সিনেমার নতুন দিগন্ত তৈরি করবে।

জানা যায়, আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ছবিটির শুটিং শুরু হবে। নিউ ইয়র্ক, মায়ামি বিচ ছাড়াও আমেরিকার বেশ কয়েকটি শহরে এর কাজ হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...