সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

বাঁচামরার লড়াইয়ে পর্তুগাল

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ফাইনালের বাঁচামরার লড়াইয়ে আজ উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি পর্তুগাল। কাতার বিশ্বকাপে খেলতে হলে এ ম্যাচে জিততেই হবে রোনালদোর দলের।

তবে যদি কোনোমতে হেরে বসলেই বিদায় হয়ে যাবে তারা, তাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্ভাব্য শেষ বিশ্বকাপটাও খেলা হবে না। যদি এমন কিছু ঘটে যায়, তবে কী হবে? অতি ৩৭ পেরোনো রোনালদো সাফ জানিয়ে দিলেন, পর্তুগাল ছাড়া কোনো বিশ্বকাপ হবে না।

মঙ্গলবার (২৯ মার্চ) রাত ১২টা ৪৫ মিনিটে খেলাটি সরাসরি দেখাবে সনি টেন ২।

বিশ্বকাপ বাছাইপর্বে পর্তুগাল এর পারফরম্যান্স ভীষণ হতাশাজনক। গ্রুপ বাছাইয়ে সার্বিয়ার কাছে হেরে ইউরোপীয় অঞ্চলের প্লে-অফ খেলতে হচ্ছে রোনালদোদের। যদিও গেল বৃহস্পতিবার সেমিফাইনালে তুরস্ককে ৩-১ গোলে উড়িয়ে আজ নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে পরিষ্কার ফেবারিট তারা।

তবে এই নর্থ মেসিডোনিয়া ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়েই প্লে-অফ ফাইনালে এসেছে। রোনালদো জানালেন, ইতালির ওই হারে তারা অবাক হয়েছেন বটে, তবে তার দলও এমন আপসেটের মুখে পড়বে, মানতে নারাজ পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।

রোনালদো বলেন, ‘আমরা অবাক হয়েছি (ইতালির হারে)। নর্থ মেসিডোনিয়া অনেক ম্যাচেই বিস্মিত করেছে। তবে আমার মনে হয় না, কাল (মঙ্গলবার) তারা আমাদের বিস্মিত করতে পারবে। পর্তুগাল অবশ্যই ভালো খেলবে এবং বিশ্বকাপে যাবে।’

ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড যোগ করেন, ‘আমরা জানি যদি আমরা জিতি তবে বিশ্বকাপে যাবো, হারলে বাদ পড়ব। তাই আমাদের মধ্যে ইতিবাচক দায়িত্ববোধ থাকবে এবং আমরা ম্যাচটা জিতব। আমি দেখছি দলের সবাই প্রস্তুতই আছে এবং নিজেদের সেরাটাই দেবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে ব্র‍্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্বোধন করা হয়েছে।আজ বৃহষ্পতিবার জেলার খেলোয়াড়দের...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...