শনিবার, ১৫ আগস্ট ২০২৬

আজ ঢাকা মাতাবেন সুরের জাদুকর এ আর রহমান

চিরচেনা মিরপুর স্টেডিয়াম সেজেছে নতুন রুপে। জার্সি গায়ে ব্যাট বা বল হাতের চিৎকার যেনো মিলিয়েছে গানের সুরে। আর তা হবেই বা না কেনো, সেখানে যে এখন সুরের জগতের রাজার অবস্থান। হ্যা তাই, মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা নামার সঙ্গেই অস্কারজয়ী এ আর রাহমানের কণ্ঠ-সুরে মুখর হবে মিরপুর স্টেডিয়াম।

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কনসার্ট ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেডস’ আয়োজন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেখানেই মঞ্চ মাতাবেন এ আর রাহমান ও তার দল। ইতোমধ্যে ঢাকায় এসেছেন এ আর রাহমান। সোমবার প্রস্তুতি পর্বও সেরেছেন নবগঠিত মঞ্চে। যার সুর স্টেডিয়াম পেরিয়ে পাখা মেলেছিলো দূর-দূরান্তে।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ শীর্ষক কনসার্টে হিন্দি ও বাংলা গান পরিবেশন করবেন তিনি। ৩ ঘণ্টায় ৩৫টি গানে মাতাবেন দর্শকদের।

এর আগে বিকালে মঞ্চে উঠবেন মাইলস ব্যান্ড ও সংগীতশিল্পী মমতাজ; তাদের পরিবেশনা শেষে সন্ধ্যায় মঞ্চে উঠবেন এ আর রহমান।

রুমানা মালিক মুনমুনের সঞ্চালনায় এদিন বিকাল ৫টা থেকে শুরু হবে কনসার্ট। কিছুক্ষণ বিরতির পর সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রায় ২০০ সহশিল্পী নিয়ে পারফর্ম করবেন অস্কারজয়ী এ আর রাহমান। এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কনসার্টের দিন মঙ্গলবার বিকাল ৩টা থেকে ভেন্যুতে প্রবেশ করতে পারবেন দর্শকরা। তবে দর্শকদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে আয়োজকরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...