শনিবার, ১৫ আগস্ট ২০২৬

লখনউকে পাঁচ উইকেটে হারাল গুজরাট

স্পোর্টস ডেস্ক

আইপিএলে অভিষেক ম্যাচেই দুর্ধর্ষ লড়াই উপহার দিল লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটানস। তবে শেষ হাসি হাসলেন হার্দিক পান্ডিয়ারা। সোমবার রোমাঞ্চকর ম্যাচে গুজরাত ৫ উইকেটে হারাল লখনউকে।

প্রথমে ব্যাট করে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন সুপার জায়ান্টস ৬ উইকেটে তোলে ১৫৮ রান। দুর্দান্ত ব্যাটিং করেন দীপক হুদা (৫৫) ও নবাগত আয়ূষ বাদোনি (৫৪)। জবাবে গুজরাতের শুরুটা ভালো হয়নি। ওপেনার শুভমান গিল খাতা না খুলেই ডাগ-আউটে ফেরেন। ব্যর্থ বিজয় শঙ্করও (৪)। ক্যাপ্টেন হার্দিকের সংগ্রহ ৩৩। শুরুটা ভালো করেও ৩০ রানে আউট হন ম্যাথু ওয়েড। একটা সময় জয়ের জন্য গুজরাতের প্রয়োজন ছিল ৫ ওভারে ৬৮ রান। রাহুল তেওয়াটিয়া ও ডেভিড মিলারের ঝোড়ো ব্যাটিংয়ে আস্কিং রেট এক ঝটকায় অনেকটা নেমে আসে। ঠিক তখনই পাল্টা আঘাত হানে লখনউ। মিলার আউট হন ৩০ রানে। তবুও দু’বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় গুজরাত (১৬১/৫)। তেওয়াটিয়া ৪০ ও অভিনব মনোহর ১৫ রানে অপরাজিত থাকেন।

দল জিততে না পারলেও মন জিতেছেন লখনউয়ের দুই ব্যাটসম্যান দীপক হুদা ও আয়ূষ বাদোনি। পঞ্চম উইকেটে এই জুটি যোগ করে ৮৭ রান। অর্ধশতরান পূর্ণ করতে দীপকের লেগেছে ৩৬টি বল। আর আয়ূষ ৩৮ বলে হাফ-সেঞ্চুরি হাঁকান।

একটা সময় লখনউয়ের রান ছিল ৪ উইকেটে ২৯। একে একে ফিরে গিয়েছেন ক্যাপ্টেন লোকেশ রাহুল , কুইন্টন ডি’কক , এভিন লুইস ও মণীশ পাণ্ডে। দিনের প্রথম বলেই রাহুলকে ফেরান সামি। তারপর ডি’কক (৭)। গুজরাতকে তৃতীয় সাফল্য এনে দেন বরুণ অ্যারন। স্কোয়ার লেগে দুরন্ত প্রয়াসে এভিন লুইসের (১০) ক্যাচ ধরেন শুভমান গিল। ৬ রানে মণীশ পাণ্ডে বোল্ড হন সামির দুরন্ত ডেলিভারিতে। একটা সময় মনে হচ্ছিল, শতরানের গণ্ডিও টপকাতে পারবে না লখনউ। ঠিক তখনই দীপক-আয়ূষ জুটি পাল্টা আঘাত হানেন গুজরাত শিবিরে। ৪১ বলে ৫৫ রান করে দীপক আউট হওয়ার পর দলকে টেনে নিয়ে যান আয়ূষ। সমসংখ্যক বলে তাঁর সংগ্রহ ৫৪। ক্রুনাল ১৩ বলে ঝোড়ো ২১ রান যোগ করেন। সামি নেন তিনটি উইকেট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...