শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

‘কমিউনিটি হিরো’ সন্মাননা পেলেন সাংবাদিক রকিব

লন্ডনের বাঙালি কমিউনিটিতে নানা অবদান, বাংলাদেশের মূলধারায় প্রবাসীদের সাফল্য গাথাকে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি কোভিড এর সময় কমিউনিটির মানুষের পাশে থাকায় যমুনা টিভির লন্ডন প্রতিনিধি হেফাজুল করিম রকিব পেলেন ‘কমিউনিটি হিরো’ সম্মাননা এবং বন্ধুত্ব স্মারক । 

বৃহস্পতিবার এনআরবি লন্ডন এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব হোসেনের এর যৌথ উদ্যােগে পূর্ব লণ্ডনের সোনার গাঁও রেষ্টুরেন্টে বাংলাদেশ ও ব্রিটেনের বন্ধুত্বের ৫০ বছর ও সুবর্নজয়ন্তি উপলক্ষে অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আনসার আহমদ উল্ল্যাহ ।

সংগঠনের সাধারণ সম্পাদক আহাদ চৌধুরী বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বৃটিশ বাংলাদেশী হেফাজুল করিম রকিবসহ ২১জন সাংবাদিক এবং ফটো জার্নালিস্টকে এই সন্মাননা এবং বন্ধুত্ব স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব হোসেন জানান, ব্রিটিশ বাংলাদেশিরা এগিয়ে যাওয়ার পেছনে বড় ধরনের অবদান রাখছে বাংলা মিডিয়া। তাদের এই অবদানকে সন্মান দিতে এই সন্মাননা । সংবাদ কর্মীও সাংবাদিকরা বিগত করোনা কালে যে ভাবে মানুষ ও কমিউনিটির জন্য নিবৃত ভাবে কাজ করেছেন তা ছিলো উদাহরণের মাত্ৰা । তারা ভয়কে জয় করে মাঠে ছিলেন ৷ তিনি বলেন যদিও আমরা প্রতিষ্ঠানিক ভাবে তাদের মুল্যায়ন করতে কৃপনতা দেখাই । এনআরবি লন্ডন এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব হোসেনের এর যৌথ উদ্যােগে যে সম্মাননা দিয়েছেন তা শুধু আমার নয়, সেটি পুরো চট্টগ্রামের মানুষের বলে প্রতিক্রিয়ায় জানান রকিব। তিনি বলেন, বাংলাদেশ ও ব্রিটেনের সেতুবন্ধকে আরও শক্তিশালী করতে সব সময় প্রবাসীদের পাশে থাকবে।

উল্লেখ্য, চট্টগ্রামের পটিয়ার এ সন্তান দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার জন্য একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির...

বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে হওয়া শতকোটি টাকার লেনদেন, অনিয়ম-দুর্নীতি ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ভেঙে দিয়ে এবার নামমাত্র খরচে সরাসরি ফিফা থেকে ২০২৬ বিশ্বকাপের মিডিয়া...

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়: তথ্যমন্ত্রী

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক বেতন-ভাতা এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির...