বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

হাটহাজারীতে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

বাবলু দাশ, হাটহাজারী

হাটহাজারীতে বিআরটিসি বাসের টেন্ডার বিরোধের জের ধরে যুবককে হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মোঃ শাহাদৎ হোসেন (৩০) ওরফে রোকনকে আটক করেছে র‌্যাব

শুক্রবার (১৮ মার্চ) ঢাকা মহানগরীর ডেমরা থানাধীন ডগাইর এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-৭ এর একটি অভিযানিক দল। আটক শাহাদৎ উপজেলার ১২ নং চিকনদন্ডী ইউনিয়নের মৃত মোঃ সফির ছেলে।

আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, গত ২৫ ফেব্রুয়ারী হাটহাজারী থানাধীন নতুন পাড়া মোবারক রোডের সম্মুখে রায়হান সিএনজি পেট্রল পাম্পের সামনে বিআরটিসি বাসের টেন্ডার বিরোধের জের ধরে মোঃ দিদারের নেতৃত্বে এলাকার কতিপয় দুস্কৃতিকারী মোঃ আব্দুল হালিম রুবেলের মাথা, বুক-পিটসহ শরীরের বিভিন্ন স্থানে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে হালিমকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এই ঘটনায় গত ২৮ ফেব্রুয়ারি নিহতের মা বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় ৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নিহত রুবেল বিআরটিসি বাস ডিপো হতে গাড়ি লীজ নিয়ে ব্যবসা করত এবং আসামীগণও বিআরটিসি বাস ডিপো এর গাড়ি লীজের ব্যবসায়ী। গত ২৫ ফেব্রুয়ারী রুবেলের সঙ্গে বিআরটিসি বাসের টেন্ডার নিয়ে মোঃ দিদারের কথা কাটাকাটি হয়।

পরে ওইদিন রাত ১১টার দিকে দিদার মোবাইল ফোনে কল দিয়ে রুবেলকে নতুনপাড়া মোবারক সড়কে আসতে বলে। দিদারের কথা মতো রুবেল সেখানে পৌছালে দিদার, মাসুদ, রোকন এবং তাদের আরও ৫ জন সহযোগী মিলে রুবেলকে দেশীয় ধাড়ালো অস্ত্র (কুড়াল, চাপাতি এবং চাকু) দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

মূলত আসামীরা পরিকল্পিত ভাবেই এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে জানান তিনি। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আগামী ১ মে শুক্রবার, রাত ৯টা ২৫ মিনিটে...