বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র সক্রিয় সদস্য গ্রেপ্তার

উগ্রবাদি বই-পুস্তক উদ্ধার

বাবলু দাশ,হাটহাজারী প্রতিনিধিঃ

হাটহাজারী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র এক সক্রিয় সদস্যকে উগ্রবাদী লিফলেট ও বইসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করতে আরো কয়েকজনের সঙ্গে বৈঠক করতে তারা সেখানে জড়ো হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ওমর ফারুক র‌্যাবকে জানায়, আনসার আল ইসলামের অধ্যাত্মিক নেতা জসিম উদ্দিন রহমানি, তামিম আল আদনানীর বয়ান শুনে, ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে, বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে ও উগ্রপন্থী বিভিন্ন বই পড়ে সে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়। একপর্যায়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আনসার আল ইসলাম” এর একজন সক্রিয় সদস্য হয়ে উগ্রপন্থি কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করে।

র‌্যাব সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন উগ্রবাদী পোষ্ট, মোটিভেশনাল ভিডিও, সরকার বিরোধী পোষ্ট ইত্যাদির মাধ্যমেও তারা সংগঠনের প্রচার-প্রচারণা চালায়। গ্রেপ্তার ওমর ফারুক একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে সমমনা লোকজনদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করাসহ উগ্রবাদী প্রচার-প্রচারণা চালাতো।

 

শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যায় হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে মো. ওমর ফারুক(২২) নামে ওই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে উগ্রবাদ বিষয়ক ১০ টি বই এবং ৫৩ টি লিফলেট পাওয়া যায়। গ্রেপ্তার ওমর ফারুক হাটহাজারীর তৈয়াবিয়া পাড়া এলাকার মো. জানে আলমের ছেলে।

র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, হাটহাজারী থানার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বেশ কয়েকটি গ্রুপ সক্রিয়ভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে- এমন গোপন সংবাদ পায় র‌্যাব। এর ভিত্তিতে র‌্যাব-৭’র জঙ্গি প্রতিরোধ সেল সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। র‌্যাব জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের কয়েকজন সক্রিয় উগ্রপন্থী সদস্য তাদের সংঘটনের দাওয়াতী কার্যক্রম পরিচালনা এবং নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে বৈঠক করার জন্য হাটহাজারীতে জমায়েত হবে। এরই ধারাবাহিকতায় গত ১৮ মার্চ ওই এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সে, জঙ্গি তৎপরতায় সক্রিয় থাকা এবং নাশকতা করার পরিকল্পনার বিষয়টি স্বীকার করে। তাকে সংশ্লিষ্ট থানায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...