বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

বন্দরে জাহাজ ডুবি:৮ জন জীবিত উদ্ধার,এখনো নিখোঁজ ৫

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে বালুবাহী জাহাজের ধাক্কায় আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন সিমেন্ট ক্লিঙ্কারবোঝাই টিটু-১৪ নামের ভেসেল জাহাজ ডুবির ঘটনায় সর্বশেষ আট জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। এখনো নিঁখোজ রয়েছেন নাবিকসহ অন্তত ৫ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন বলে কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

শনিবার (১৯ মার্চ) ভোররাত সাড়ে তিনটার দিকে বহির্নোঙ্গরের আলফা অ্যাংকারেজে পারকি সমুদ্র সৈকতের কাছাকাছি সাঙ্গু দোভাষিবাজারের অদূরে বঙ্গোপসাগরে জাহাজটি ডুবে যায়।

জাহাজটি সিমেন্ট ক্লিঙ্কারবোঝাই বলে জানালেও সেটির এবং দুর্ঘটনার কারণ নিশ্চিতভাবে জানাতে পারেনি কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, জাহাজটি সম্ভবত কোনো ধরনের যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ডুবে গেছে। এতে ক্রু এবং শ্রমিক মিলিয়ে ১৪ জন ছিলেন।

কোস্টগার্ড ৮ জন এবং বন্দরের টিম একজনকে জীবিত উদ্ধার করেছে। আটজন এখনও নিখোঁজ। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। বন্দরে জাহাজ আসা-যাওয়ায় কোনো সমস্যা নেই।

উদ্ধারকৃতদের বরাত দিয়ে কোস্টগার্ডের পূর্ব জোনের একজন কর্মকর্তা বলেন, ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে গেছে। কিন্তু আমরা ঘটনাস্থলে এসে কোনো ড্রেজার বা বালুবোঝাই নৌযান পাইনি। জাহাজটি পুরোপুরি ডুবে গেছে।

কোস্ট গার্ড পূর্ব জোনের ভারপ্রাপ্ত জোনাল কমান্ডার ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহম্মেদ বলেন, ভোর রাতে এমভি টিটু-১৪ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে যাওয়ার খবর আসে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা ৮জনকে উদ্ধার করেছি। এছাড়া ডুবে যাওয়া জাহাজের ক্যাপ্টেন অন্য একটি জাহাজে উঠেছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় নিখোঁজদের অবস্থান এখনও শনাক্ত করা যায়নি।

বাংলাদেশ লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নবি আলম বলেন, এমভি টিটু-১৪ নামে একটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। জাহাজটি আবুল খায়ের গ্রুপের। জাহাজের নাবিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। বন্দরের বহির্নোঙর থেকে মালামাল লোড করে সি-বিচ এলাকার দিকে যাওয়ার পথে জাহাজটি ডুবে যায়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম আব্দুর রউফ বলেন, এমভি টিটু -১৪ নামে লাইটারেজ জাহাজটি একটি বালুবাহী বার্জের ধাক্কায় ডুবে গেছে। জাহাজটিতে সিমেন্ট তৈরির কাঁচামাল ছিল। আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধরে করে রাখতে নিজ নিজ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী...