সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবানে চলছে ৭ দিন ব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে জেলা প্রশাসনের আয়োজনে ৭ দিন ব্যাপী”মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’র আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ১৭ মার্চ থেকে মেলা চলবে ২৩ শে মার্চ পর্যন্ত,প্রতিদিন সকাল ৯ টা হতে মেলা চলবে রাত ৮ টা পর্যন্ত তাছাড়া মেলায় আগত দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন পার্বত্য অঞ্চলের বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিনোদন ধর্মীয় নানা অনুষ্ঠান।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে।মেলায় অংশগ্রহণকারী সরকারি প্রতিষ্ঠান জেলা পুলিশ বান্দরবান,গণপূর্ত বিভাগ,সড়ক ও জনপদ বিভাগ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,আনছার ও গ্রাম প্রতিরক্ষা বিভাগ সহ সরকারি বেসরকারি ও এনজিও প্রতিষ্ঠান মিলে মোট ৬০ টির মত স্টল অংশগ্রহণ করেছে এবং এ সকল স্টল পরিদর্শনে আসছেন স্কুল কলেজের ছাত্রছাত্রীর পাশাপাশি নানা শ্রেনী পেসার জনসাধারণ।

মেলায় অংশগ্রহনকারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টল নং ২৫-২৬ এ দায়িত্বরত কর্মকর্তা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ দিপঙ্কর দাশ জানান , মেলায় অংগ্রহনের মূল উদ্দেশ্য হচ্ছে পার্বত্য অঞ্চলের কৃষকেরা সিমিত সম্পদ ব্যবহার করে কৃষিক্ষেত্রে মাঠ পর্যায়ে উন্নয়নের জন্য সঠিক দিক নির্দেশনা আমরা দেবো,আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে একজন কৃষক কি কি সুবিধা পাবে তা মেলায় আসলে আরো ভালো ভাবে জানতে পারবে।

মেলায় অংশগ্রহণ কারী সরকারি সংস্থা বান্দরবান কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) এর স্টল নং-৪ এর দায়িত্বে থাকা টিটিসির অফিস সহকারী রিপ্পু চাই মারমা বলেন, মেলায় আমাদের স্টল পরিদর্শন করলে অনেকেই জানতে পারবেন সঠিক নিয়মে প্রশিক্ষন গ্রহনের মাধ্যমে সরকারি সহায়তা গ্রহন করে বিদেশে যাওয়া এবং নিজ দেশেই আত্বকর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব।

মেলায় অংশগ্রহণকারী সরকারি প্রতিষ্ঠান জেলা প্রানি সম্পদ বিভাগের স্টলে দায়িত্বে থাকা উপসহকারী প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন বলেন, আমাদের স্টল পরিদর্শনের মাধ্যমে অনেকে কৃষক খামারী খামার ব্যবস্থাপনার বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করবে,পশু পালন ও তাদের রোগ প্রতিরোধে কি কি পদক্ষেপ গ্রহন করতে হবে তা দর্শনার্থীরা জানতে পারবে।

মেলায় অংশগ্রহণ কারী সরকারি প্রতিষ্ঠান মৃত্তিকা ও পানি সংরক্ষণ কেন্দ্রের স্টলে দায়িত্বে থাকা সিনিয়র সাভেয়ার মোঃ সালাউদ্দিন বলেন, পার্বত্য অঞ্চলের পাহাড় সংরক্ষণের মাধ্যমে কিভাবে প্রযুক্তিগত ব্যবহার করে পাহাড় ধস এড়ানোর মাধ্যমে পাহাড়ে কৃষির উন্নয়ন ঘটাতে পারে তার ব্যাবহার সম্পর্কে জানতে পারবে আমাদের স্টলে আগত দর্শনার্থীরা।

এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেছে মেলায় আগত জনসাধারণ সরকারি বিভিন্ন সেবা সম্পর্কে এবং প্রতিষ্ঠানের কর্মকান্ড সম্পর্কে জানতে পারবে বলে মনে করেন মেলায় আগত দর্শনার্থীরা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত...

চট্টগ্রামের ক্রিকেটারদের জন্য নান্নুর উদ্যোগ: মাঠে গড়াচ্ছে চার দলের টি-২০ টুর্নামেন্ট

সারাদেশের মত চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও চলছে চরম স্থবিরতা। নানা সব...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

আরও পড়ুন

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন। আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রম...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়াকে (৫২) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে,...