সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার তৎপর আছে: হানিফ

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে সরকার তৎপর রয়েছে। এরই মধ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। মনিটরিং টিম মাঠে আছে। খুব দ্রুতই এ অবস্থার নিরসন হবে।

আজ (১৮ মার্চ) শুক্রবার সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক পেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ে সরকার যথেষ্ট উদ্বিগ্ন। মনিটরিং টিম দিয়ে মার্কেট সুপারভাইস করা হচ্ছে। এরই মধ্যেই যারা অসাধু চিন্তা-চেতনা নিয়ে পণ্য মজুদ করার চেষ্টা করেছিল, তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

হানিফ বলেন, ‘ভোজ্যতেলসহ অনেক পণ্যসামগ্রী মজুদ থেকে জব্দ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বাজার আস্তে আস্তে কিছুটা নিয়ন্ত্রণে চলে এসেছে।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘আমাদের বিশ্বাস, বর্তমানে যে অস্থিতিশিল অবস্থা বাজারে দেখা যাচ্ছে, এটা থাকবে না। খুব তাড়াতাড়ি এর নিরসন হবে।’

হানিফ আরও বলেন, ‘বিএনপি নেতারা আসলে দিশেহারা হয়ে পড়েছে। মানসিক ভাবে তাঁরা অনেকেই এখন ভরসাম্য হারিয়ে ফেলছেন বলে মনে হয়। তাঁদের অসংলগ্ন কথাবার্তায় এটা বোঝা যায়।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের সীমাহীন ব্যর্থতা ছিল। তাদের নেতাদের সীমাহীন দুর্নীতি ছিল। সেই দুর্নীতি অপকর্মের কারণে আজ তাঁরা জনবিছিন্ন হয়ে গেছে।’

এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত...

চট্টগ্রামের ক্রিকেটারদের জন্য নান্নুর উদ্যোগ: মাঠে গড়াচ্ছে চার দলের টি-২০ টুর্নামেন্ট

সারাদেশের মত চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও চলছে চরম স্থবিরতা। নানা সব...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

আরও পড়ুন

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন। আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রম...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়াকে (৫২) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে,...