রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

মাটিভর্তি ডাম্পার আটকাতে গিয়ে হামলার শিকার রেঞ্জ কর্মকর্তা: আটক ৫

কায়সার হামিদ মানিক, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার হলদিয়া বনবিট এলাকায় পাহাড় কাটা রোধ করতে গিয়ে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের উপর হামলা চালিয়ে আহত করেছে পাহাড় খেকো চক্র। ওই সময় দুইটি ডাম্পারসহ পাঁচ পাহাড় খেকোকে আটক করেছে বন বিভাগ।

বুধবার দিবাগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হলদিয়াপালং ইউনিয়নের মধুঘোনা নামক এলাকায় অভিযান চালিয়ে ডাম্পার যোগে মাটি পাচারের সময় দুটি মাটিভর্তি অবৈধ ডাম্পার গাড়ী জব্দকালে ক্ষুব্দ হয়ে পাহাড় খেকোরা এ হামলা চালায়।

এ ঘটনায় আটককৃতরা হলেন, জালিয়াপালংয়ের জুম্মাপাড়া এলাকার মৃত জাগির হোসনের ছেলে জসিম ও আফাজ উদ্দিন, কামাল হোসনের ছেলে ছাবের, আবুল কাশেমের ছেলে গিয়াস উদ্দিন ও জাফর আলমের ছেলে জুনায়েদ।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মু: শফিউল আলমকে ধারালো দা, কিরিচ দিয়ে শরিরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে মাটিতে ফেলে দেয়।

এসময় বনকর্মীরা রেঞ্জ কর্মকর্তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও হামলা চালিয়ে গুরুতর আহত করে বলে জানা যায়।

খবর পেয়ে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং হামলার সাথে জড়িত পাহাড় খেকোদের আটকে সহযোগিতা করে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে বলে বন বিভাগ বিষয়টি নিশ্চিত করেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মু: শফিউল আলম ঘটনার সত্যতা স্বীকার করেন এবং হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আরও পড়ুন

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা...