রবিবার, ১৭ মে ২০২৬

পানির জন্য ধুকছে বড়থলির দু’শ পরিবার

সুপেয় পানির জন্য ধুকছে রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকা বিলাইছড়ির বড়থলি ইউনিয়নের মানুষ। পাহাড়ে বসবাসের কারণে সারাবছর এসব গ্রামবাসীকে স্থানীয় ঝিরি-ঝরনার পানির ওপর নির্ভর হয়ে জীবনধারণ করতে হয়। ঘরের সব কাজসহ পানি পানের জন্য এ ঝিরি-ঝরনার পানি ব্যবহার করা হয়।

সাধারণত বর্ষার সময় থেকে শীত মৌসুম পর্যন্ত ঝিরি-ঝরনা থেকে পানি সংগ্রহ করা গেলেও মাঘ-ফাল্গুন থেকে পাহাড়ে সুপেয় পানির সঙ্কট দেখা দেয়। সরকারের উদ্যোগে দুর্গম কিছু কিছু পাহাড়ি গ্রামে রিংওয়েল ও টিউবওয়েল স্থাপন করা হলেও শুকনো মৌসুমে এসব থেকে পানি পাওয়া যায় না। গ্রামবাসী আশপাশের নিচু জায়গায় কুয়া থেকে পানি সংগ্রহ করলেও শুকনো মৌসুমেও এসব কুয়া শুকিয়ে যায়।

বিলাইছড়িতে প্রায় ২০০ বসবাসকারী পরিবার আধঘণ্টা হেঁটে পাহাড়ি পথ পাড়ি দিয়ে অনেকে পানি সংগ্রহ করে আবার অনেকেই ঘণ্টার পর ঘণ্টা হেঁটে পাশের গ্রাম কিংবা হ্রদ থেকে পানি সংগ্রহ করছে। এ যেন এক কলসির ঘামের দামে এক কলসি পানি সংগ্রহ করছে পাহাড়ি এসব মানুষ।

এই গ্রামটি আয়তনে ৩০ একরের এই জায়গা, প্রায় ২ কিলোমিটার। যেতে হলে রুমা হয়ে অথবা বিলাইছড়ি ফারুয়া হয়ে টানা একদিন হাতলে পৌছা যায় বড়থলি এই পুকুর পাড়ে।দুইপাড়ে রয়েছে দুইপাড়া পুকুর পাড়া ও প্রাজং পাড়া নামে,রয়েছে সেনাবাহিনীর একটি বড় ক্যাম্পও।

সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিশাল এই রাইংখ্যং লেকের পানি সবসময় পান করা যায়না।বছরে কোন একসময় হঠাৎ বিষাক্ত হয় বলে কথিত আছে।
তাই পাহাড়ি ঝিঁড়ির পানি একমাত্র ভরসা।এখানকার সবগ্রামে পানি টেপের মাধ্যমে সংগ্রহ করতে হয়।
কিন্তু পুকুর পাড়ে এধরণের কোন ব্যবস্থা নাথাকায় চরম দূর্ভোগে ভুগছেন এলাকায় জনগণ।তাই স্থানীয়দের দাবি সরকারি ভাবে কোন সহযোগিতা না পেলে এন,জি,ও এবং কোন দাতাগোষ্ঠী সহযোগিতা কামনা করেন।

এবিষয়ে ৪ নং বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মার্মার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমার ইউনিয়ন পরিষদ হতে দিতে পারি নাই। এটা খরচ খুব বেশি প্রয়োজন।অনেক বেশি দূর থেকে আনতে হবে। অনেক বড় সমস্যা। সেরকম বাজেট না পেলে কিভাবে করবো।এ বিষয়ে আমি উপজেলা প্রশাসনে কাছে আবেদন করেছি। বর্তমান ইউএনও খুব একজন ভালো অফিসার উনি হয়তো দেখবেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন উদ্যোগ গ্রহন করেছি,ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হয়েছে, সম্ভাব্যতা সম্পর্কে অবহিত করবেন। তিনি জাপান ইন্টারন্যাশনা এজেন্সি ( JIKA) কে নিয়ে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো জানান, সময় ও সুযোগ অনুযায়ী পুকুর পাড়ের বাসিন্দাদের সঙ্গে দেখা করবেন এবং তাদের সুখ -দুঃখের কথা শুনবেন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক...

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার...

আরও পড়ুন

ঘুমধুমে চোলাই মদের কারখানা, প্রতিদিন পাচার শতাধিক লিটার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে দেশীয় তৈরি চোলাই মদের উৎপাদন ও পাচার উদ্বেগজনক হারে বেড়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, একসময় সীমিত আকারে উপজাতিদের...

রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে একটি বিশেষ সামরিক অভিযানে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর এক কালেক্টরসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।এসময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

লামার ইট ভাটার মাটিবাহী ডাম্পার চাপায় যুবকের মৃত্যু

বান্দরবান জেলার লামা উপজেলায় ইটভাটার মাটি বাহী ডাম্পার গাড়ির চাপায় মো.সাইফুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৫ মে) ভোর রাতে উপজেলার ফাইতং ইউনিয়নের...