বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

পৃথক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নওফেলের অনুদান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে পৃথক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের কালামিয়া বাজারের ইসলামিয়া কলোনি ও ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের বাইদ্দারটেক এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।  

আজ শুক্রবার (১১ মার্চ) পরিদর্শনকালে তিনি ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা অনুদান দেন।

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি কিংবা পরিবার যাতে আর্থিক সংকটে না ভোগে, তার জন্য আমরা পাশে আছি। আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ইতিমধ্যে আপনাদের পাশে দাঁড়িয়েছে।

আপনারা ইতিমধ্যে সরকারি কিছু সহযোগিতা পেয়েছেন। সরকারের পক্ষ থেকে আরো সহযোগিতা নিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। এলাকার বিত্তবানদেরও ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে আসতে শিক্ষামন্ত্রী অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর হারুনুর রশিদ, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়া, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শাহীন আক্তার রোজী, নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন, সাবেক যুবনেতা বখতিয়ার ফারুক, এম মাহমুদ রনি প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...