বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

জহুর হকার্স মার্কেটে ভয়াবহ অ‌গ্নিকাণ্ড: পু‌ড়লো ৪৫ দোকান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের নিউমার্কেট সংলগ্ন জহুর হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ৪৫ টি দোকান পু‌ড়ে গে‌ছে

আজ শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এই ব্যাপারে ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী চট্টগ্রাম নিউজকে জানান, জহুর হকার্স মার্কেটের কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। আগুনে অন্তত ৪৫টি দোকান পুড়ে গেছে। এছাড়া ফায়ার সার্ভিস আগুন নেভানোর সময় পানি ঢুকে আরও ৪০-৪৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবেশ পথ ছোট হওয়াতে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে কষ্ট হয়েছে।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ পরিচালক আনিসুর রহমান জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে আমাদের আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দনকানন স্টেশনের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।২৫টির মত দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এর আ‌গে ২০১৯ সালের ১৯ অক্টোবর চট্টগ্রামের নিউমার্কেট সংলগ্ন জহুর হকার্স মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে যায় শতাধিক দোকান।

ওইদিন ভোররাত ৩টা ৫০ মিনিটের দিকে জহুর হকার্স মার্কেটে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন পার্শ্ববর্তী জালালাবাদ মার্কেটেও ছড়িয়ে পড়ে। দুটি মার্কেট আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফায়ার সার্ভিসের প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর সকাল পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...