মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃশহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন।

বান্দরবানে মহান ৭ই মার্চের আলোকে বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে
৭ই মার্চ সোমবার বিকেল ৩ টায় জেলার বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অজিত কান্তি দাশ,সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামীলীগ এর সঞ্চালনায় বংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুর রহমান সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান পার্বত্য জেলা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম জাহাঙ্গীর, সহ-সভাপতি,জেলা আওয়ামীলীগ,মোহাম্মদ ইসলাম বেবী পৌর মেয়র ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ,লক্ষী পদ দাশ,যুগ্ম সাধারন সম্পাদক জেলা আওয়ামীলীগ,মোজাম্মেল হক বাহাদুর,সাংগঠনিক সম্পাদক,ক্যাসাপ্রু,সাংগঠনিক সম্পাদক,জেলা আওয়ামীলীগ,শামসুল ইসলাম,সাধারণ সম্পাদক পৌর আওয়ামীলীগ,সৌরভ দাশ শেখর,পৌর প্যানেল মেয়র।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগ নেত্রী এ মেচিং মারমা,দিপিকা রানি তংচংঙ্গা,শাহানারা আক্তার শানু সহ বান্দরবান জেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ এবং ওয়ার্ড আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।

অনুষ্ঠানে বক্তারা বলেন আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন।বাংঙ্গালী জাতীয় জীবনে এই দিনের গুরুত্ব বাঙ্গালীর অস্তিত্বের সাথে মিশে আছে। ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।

এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।তার এই স্বাধীনতার ডাকের মাধ্যমেই বাঙ্গালী মুক্তিকামী মানুষ স্বাধীনতা যুদ্ধের ঘোষণা পায়।

বক্তারা আরো বলেন ৩০ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে ২ লক্ষ মা ভোনের ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন হয়েছে,স্বাধীনতার অপশক্তি এখনো সোচ্চার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে।বাংলাদেশ আওয়ামীলীগ বঙ্গবন্ধুর সংগঠন সাধারণ মেহনতি মানুষের সংগঠন এই সংগঠনের পেছনে কোন অপশক্তি সফল হবে না,জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাবে দুর্বার গতিতে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

আরও পড়ুন

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী ব্রিজ সংলগ্ন...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...