মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

পাহাড়তলী‌তে ডিবি পুলিশের ওপর হামলা ঘটনায় মামলা

পাহাড়তলীতে কুমিল্লা থে‌কে আসামী ধরতে আসা কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের ওপর হামলা চালিয়ে দুই আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিন জনের বিরুদ্ধে থানায় মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) রাত দশটার দিকে সাগরিকা বিটাক মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

পু‌লিশ জানায় রাতে নাঙ্গলকোট উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার মামলার আসামি ধরতে নগরের পাহাড়তলী এলাকায় এসেছিল কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। প্রথমে একজন আসামিকে গ্রেফতার করা হয়।এরপর অপর আসামিকে গ্রেফতার করতে সাগরিকা বিটাক এলাকায় যায়। ওই আসামি ছিলেন স্থানীয় দোকানি।

তাকে গ্রেফতারের পর স্থানীয় ব্যবসায়ী ও লোকজন ডিবি পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। হামলায় ডিবি পুলিশ বহনকারী মাইক্রোবাসের কাচ ভেঙে যায়। এসময় দুই আসামিই পালিয়ে যায়। হামলায় ডিবি পুলিশের এক সদস্য আহত হন

পালিয়ে যাওয়া আসামিরা হলো- মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আজাদ।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান ব‌লেন, কু‌মিল্লা থে‌কে আসামী ধর‌তে আশা ডি‌বি পু‌লি‌শের উপর হামলা ও আসামী ছি‌নি‌য়ে নেওয়ার ঘটনায় মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাদি হয়ে মামলা করেন। গভীর রাতে পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া আসামি রফিককে গ্রেফতার করা হয়েছে। তাকে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ব‌লেও জানান তি‌নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...